সোমবার ২৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

>>

কাজের জন্য কারো বান্ধবী হতে হলে গ্ল্যামার দুনিয়ায় থাকতাম না : ইলিনা

অনলাইন ডেস্ক :   |   মঙ্গলবার, ০৪ জুলাই ২০১৭   |   প্রিন্ট   |   805 বার পঠিত

কাজের জন্য কারো বান্ধবী হতে হলে গ্ল্যামার দুনিয়ায় থাকতাম না : ইলিনা

ছবিতে সুযোগ পেতে আমাকে কারো বান্ধবী হতে হলে, আমি গ্ল্যামার দুনিয়ায় থাকতাম না। বললেন বলিউডের আলোচিত অভিনেত্রী ইলিনা ডি-ক্রুজ। খবর এবিপি আনন্দ।
বলিউডের আর সব নায়িকাদের চেয়ে অন্যরকম তিনি।নিজের মতো থাকতে ভালোবাসেন, ছবির সাকসেস পার্টিগুলোতে গিয়ে একেবারেই একলা হয়ে যান। অন্য নায়িকাদের মতো প্লাস্টিক সার্জারি করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেননি কখনো।
ইলিয়ানা তার পরিবারের সঙ্গে, পরিবারকে নিয়ে থাকতে ভালোবাসেন। এমনকি নিজের জীবনের প্রেমকে গ্ল্যামার দুনিয়া থেকে লুকিয়ে রাখার ইচ্ছেও নেই তার। আর তাইতো এসবের জন্যে যদি তাকে ছবির প্রস্তাব হারাতে হয়, তাতেও দুঃখ নেই। তার ভাষ্য, এখানে সারা জীবন কাটাতে আসিনি।
আসছে নভেম্বর তার ৩১ হবে। যতদিন সম্ভব ততদিন কাজ করবেন প্রত্যাশা। বয়ফ্রেন্ডকে সামনে আনতে অনেকেই ইলিনাকে বারণ করেছিলেন। তিনি সেকথা শোনেনি। উল্টে বলেছেন, এখানে যদি কারো বান্ধবী না হলে কাজ না পাওয়া যায়, তাহলে তার এতদিনে অন্য রাস্তায় হাঁটা উচিত ছিল।
সামনে দু’টো ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে এ নায়িকার।

Facebook Comments Box

Comments

comments

Posted ৫:৩৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৪ জুলাই ২০১৭

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997