অনলাইন ডেস্ক : | মঙ্গলবার, ৩০ মে ২০১৭ | প্রিন্ট | 773 বার পঠিত
প্রেগন্যান্সি নিয়ে প্রথাগত বেশকিছু ধারণা ভেঙে দিয়েছেন কারিনা কাপুর। সেই বিষয় নিয়েই এবার বই লিখছেন তিনি। সেখানে যেমন কুসংস্কার তুলে ধরবেন, তেমনি এই সময় কী কী করা উচিত সে সবও থাকবে।
কারিনা নিজের প্রেগন্যান্সি নিয়ে বেশ সরব ছিলেন। গর্ভাবস্থায়ও কাজ করে গিয়েছেন। র্যাম্পে হেঁটেছেন। তার মতে, এটা তো অসুখ নয়। তা হলে আমি বাড়িতে বসে থাকব কেন? যদি আমার শরীর সুস্থ থাকে, তা হলে বাকি কাজ করতে তো কোনও সমস্যা নেই। শুধু কিছু সাবধানতা অবলম্বন করে চলতে হবে।
এই সব বিষয়গুলো নিয়ে নানা তথ্য থাকবে তার বইয়ে। গর্ভবতী মহিলাদের লোকচক্ষুর আড়ালে থাকারও বিরোধী তিনি। লেখায় সামাজিক প্রথা নিয়ে নিজের মতামত রাখবেন কারিনা। তৈমুর হওয়ার পরও কারিনা বাড়িতে বসে থাকেননি। এক মাসের মধ্যেই প্রকাশ্যে এসেছেন। অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পারফর্মও করেন কারিনা। এখন কিলো দশেক ওজন কমিয়েও ফেলেছেন।
‘ভিরে দি ওয়েডিং’র শ্যুটিং শুরু করবেন শিগগিরিই। তাই প্রাণপণে ওজন কমাতে লেগে পড়েছেন। প্রিয় বন্ধু অমৃতা অরোরার সঙ্গে কারিনার একটি এক্সারসাইজ ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। সেখানে তার ব্যায়ামের দৃশ্য দেখা গেছে। বলিউড লাইফ।
Posted ৫:৪৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩০ মে ২০১৭
America News Agency (ANA) | Payel