>>

চমকের অপেক্ষায় আমব্রিন

অনলাইন ডেস্ক :   |   বৃহস্পতিবার, ১১ মে ২০১৭   |   প্রিন্ট   |   654 বার পঠিত

চমকের অপেক্ষায় আমব্রিন

দেশের প্রথম সারির উপস্থাপক হিসেবে ইতিমধ্যেই সুনাম কুড়িয়েছেন বিপিএলকন্যা আমব্রিন। উপস্থাপনা দিয়েই এতদিন দেশ-বিদেশে ঘুরে বেড়িয়েছেন তিনি। সরব ছিলেন টিভি নাটকেও। এবার জানালেন নতুন চমকের কথা। তবে খোলাসা করে জানাননি।
পুরোপুরি নিশ্চিত হলেই ঘোষণা দেবেন দেশের আন্তর্জাতিক মানের এ উপস্থাপিকা। চমক প্রসঙ্গে আমব্রিন বলেন, ‘এখনই জানাতে চাচ্ছি না নতুন চমকের কথা। অনেক আগে থেকেই কথা চলছে। কয়েক দিনের মধ্যেই পুরোপুরি নিশ্চিত হব। এরপর সবাইকে জানাব।’
তাহলে কী আমব্রিন আন্তর্জাতিক পর্যায়ে কোনো অনুষ্ঠান উপস্থাপনার দায়িত্ব পাচ্ছেন? নাকি চলচ্চিত্রের নায়িকা হচ্ছেন? এমন প্রশে আমব্রিনের কৌশলী উত্তর, ‘ধরে নিন এমনটিই। আবার নাও হতে পারে।’
তবে যাই হোক খোলাখুলি করে না বললেও যা বোঝার বুঝে নিচ্ছেন তার চারপাশের লোকেরা। গোপন রাখা এ চমকটি কিন্তু বিয়ে নয়। এমন কথাও ভাবতে নিষেধ করেছেন আমব্রিন। কারণ এখনই বিয়ে করছেন না তিনি। যেহেতু এটা সারা জীবনের ব্যাপার। তাই বিষয়টি নিয়ে একটু ভেবে চিন্তেই সিদ্ধান্ত নিতে চান। এদিকে আগামী কিছুদিনের মধ্যেই দেশের বাইরে যাবেন এ তারকা।
বর্তমানে ঈদের বেশ কয়েকটি নাটকে অভিনয় করছেন তিনি। পাশাপাশি কথাও চলছে বেশ ক’জন নামি পরিচালকের সঙ্গে। ঈদে একাধিক চ্যানেলে তার অভিনীত কয়েকটি নাটক দেখা যাবে বলেও নিশ্চিত করেছেন আমব্রিন। বর্তমানে তিনি দেশ টিভিতে ‘সিনেমা এক্সপ্রেস’ এবং এসএ টিভিতে ‘জাস্ট ম্যারিড’ নামে দুটি অনুষ্ঠানের উপস্থাপনা করছেন।

Facebook Comments Box

Comments

comments

Posted ১:৪৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১১ মে ২০১৭

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997