>>

ভোগ মডেল রাউধার মরদেহ রাজশাহীতে উদ্ধার

অনলাইন ডেস্ক :   |   বুধবার, ২৯ মার্চ ২০১৭   |   প্রিন্ট   |   676 বার পঠিত

ভোগ মডেল রাউধার মরদেহ রাজশাহীতে উদ্ধার

রাজশাহী ইসলামি ব্যাংক মেডিক্যাল কলেজের ছাত্রী ও ভোগ মডেল আমিনা মহাসিমাত রাউধা আত্মহত্যা করেছেন। বুধবার সকালে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি মালদ্বীপের নাগরিক ছিলেন।
শাহমখদুম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান আরটিভি অনলাইকে জানান, বুধবার সকালে মেয়েটির মরদেহ উদ্ধার করা হয়। সকালে দুই কাশ্মিরি সহপাঠি তাকে ডাকতে গেলে কোনো সাড়া পাননি। পরে তারা জানালা দিয়ে মেয়েটিকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলতে দেখেন।
পরে তারা হোস্টেল কতৃপক্ষকে খবর দিলে মরদেহটি নিচে নামায় কতৃপক্ষ। প্রাথমিক পরীক্ষায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ পুলিশি হেফাজতে নেয়া হয়।
রাউধা বিদেশি কোটায় ছাত্রী ছিলেন। কলেজ ছাত্রীনিবাসের বিদেশি ব্লকে ২০৯ নম্বর কক্ষ থাকতেন তিনি। ২০১৬ সালের ১৪ জানুয়ারি ওই রুমে ওঠেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।
তিনি মালদ্বীপের নাগরিক মোহাম্মদ আদিবের মেয়ে। মালদ্বীপের তার পরিবারের কাছে খবর দেয়া হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা। মালদ্বীপের রাষ্ট্রদুত থেকে জানানো হয়েছে তার পরিবার না আসা পযর্ন্ত যেনো ময়নাতদন্ত না করা হয়।
এ ঘটনায় রাজশাহী ইসলামি ব্যাংক মেডিকেল কলেজের ছাত্রী হোস্টেলের কতৃপক্ষ মামলা করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। এ নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিখ্যাত সাময়িকী ‘ভোগ’এর ২০১৬ সালের অক্টোবর সংখ্যার প্রচ্ছদের মডেল হয়েছিলেন রাউধা। সাময়িকীটির ভারতীয় সংস্করণে বাংলাদেশের মডেল জান্নাতুল ফেরদৌস পিয়াসহ আরো ক’জন মডেল কন্যার সঙ্গে তিনি স্থান পেয়েছিলেন।

Facebook Comments Box

Comments

comments

Posted ১১:১০ অপরাহ্ণ | বুধবার, ২৯ মার্চ ২০১৭

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997