>>

নতুন ছবিতে মম

অনলাইন ডেস্ক :   |   সোমবার, ২৭ মার্চ ২০১৭   |   প্রিন্ট   |   744 বার পঠিত

নতুন ছবিতে মম

জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম নতুন ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। ‘আলতাবানু’ ছবিতে নাম ভূমিকায় দেখা যাবে তাকে।
আসছে এপ্রিলে ছবির শুটিং শুরু হবার কথা।
শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের ‘আলতাবানু’ উপন্যাস অবলম্বনে ছবিটি তৈরি করবেন অরুণ চৌধুরী।
মমর সঙ্গে জুটি হবেন জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন।
এর আগে মিলন-মমর ‘প্রেম করবো তোমার সাথে’ ছবিটি মুক্তি পায়।
‘স্বপ্নবাড়ি’ নামে আরো একটি ছবিতে কাজ করছেন তারা। সেই হিসেবে মিলন-মম অভিনীত তৃতীয় ছবি ‘আলতাবানু’।
এ ব্যাপারে মম বললেন, এমন চলচ্চিত্রে কাজ করতে চাই যা দর্শকদের ভালো লাগার পাশাপাশি নিজেরও আত্মতৃপ্তি থাকবে। আশা করি এ ছবির মাধ্যমে দর্শকদের ভালো কিছু উপহার দিতে পারবো।
সবশেষ মম অভিনীত ‘ছুঁয়ে দিলে মন’ ছবিটি মুক্তি পায়। শিহাব শাহীন পরিচালিত ছবিতে তার নায়ক ছিলেন আরিফিন শুভ।

Facebook Comments Box

Comments

comments

Posted ১১:৩৪ অপরাহ্ণ | সোমবার, ২৭ মার্চ ২০১৭

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997