সোমবার ২৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

>>

৫ বছর পর সালমান-ক্যাটরিনা আবারো একসঙ্গে

অনলাইন ডেস্ক :   |   শুক্রবার, ২৪ মার্চ ২০১৭   |   প্রিন্ট   |   827 বার পঠিত

৫ বছর পর সালমান-ক্যাটরিনা আবারো একসঙ্গে

অস্ট্রিয়ায় শুরু হয়েছে আলী আব্বাস জাফর ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির শ্যুটিং। বুধবার ছবির একটি স্থির ছবি প্রকাশ করেছেন এর অভিনেতা সালমান খান। ছবিতে দেখা গেছে নায়িকা বলিউড কুইন ক্যাটরিনা কাইফকেও।
সালমান নিজের টু্ইটারে ছবিটি পোস্ট করে ক্যাপশন দেন ‘ব্যক টুগেদার: ইন টাইগার জিন্দা হ্যায় ’। সালমান-ক্যাটরিনার ছবিটি তাদের ভক্তদের মধ্যেও নতুন করে উন্মাদনা ছড়িয়েছে।
২০১২ সালে মুক্তি পায় ‘এক থা টাইগার’। ছবির সিক্যুয়েল ‘টাইগার জিন্দা হ্যায়’ দিয়ে পাঁচ বছর পর পর্দায় ফিরছে সালমান-ক্যাটরিনা জুটি। কবীর খান ‘এক থা টাইগার’ নির্মাণ করলেও এর সিক্যুয়েল নির্মাণ করছেন আলী আব্বাস জাফর। তিনি সালমান খানের সর্বশেষ মুক্তি পাওয়া ‘সুলতান’ ছবিটিও পরিচালনা করেছিলেন।
‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিতে আরও অভিনয় করছেন পরেশ রাওয়াল এবং দক্ষিণী সুপারস্টার মহেশ বাবু। ছবিটি মুক্তি পাবে চলতি বছরের ২২ ডিসেম্বর। হিন্দুস্তান টাইমস।

Facebook Comments Box

Comments

comments

Posted ১২:১৭ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৪ মার্চ ২০১৭

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997