মঙ্গলবার ২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

>>

হাঁটার মিশ্র দ্বৈতে প্রথম পদক জিতল স্পেন

এনা :   |   বুধবার, ০৭ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   12832 বার পঠিত

হাঁটার মিশ্র দ্বৈতে প্রথম পদক জিতল স্পেন

অ্যাথলেটিকসে হাঁটার মিশ্র দ্বৈতে স্বর্ণপদক জিতেছে স্পেন। মার্টিন পেরেজ এবং আলভারো মার্টিন এ পদক জিতেছেন। এ ইভেন্টে স্পেনের প্রথম পদকজয়ী হয়ে ইতিহাস তৈরি করেছেন তারা। প্যারিস অলিম্পিকে দ্বাদশ দিনে স্পেনের সোনার সংখ্যা দাঁড়াল ২টিতে।

২০ কিলোমিটারের প্রতিযোগিতা শেষ করতে স্পেনের দুই তারকার সময় লেগেছে ২ ঘণ্টা ৫০ মিনিট ৩১ সেকেন্ড। ইকুয়েডরের দুই প্রতিযোগীর চেয়ে ৫১ সেকেন্ড আগে শেষ করেন তারা।

ইভেন্টে রৌপ্যপদক জিতেছেন ইকুয়েডরের গ্লেন্ডা মোরজন এবং ব্রায়ান পিন্টাডো। তাদের সময় লাগে ২ ঘণ্টা ৫১ মিনিট ২২ সেকেন্ড। ১৬ সেকেন্ড ব্যবধানে ব্রোঞ্জপদক জিতেছেন অস্ট্রেলিয়ার রাইডিয়ান কাউলি এবং জেমিমা মন্টাগ। তাদের সময় লাগে ২ ঘণ্টা ৫১ মিনিট ৩৮ সেকেন্ড।

Facebook Comments Box

Comments

comments

Posted ৬:৪২ অপরাহ্ণ | বুধবার, ০৭ আগস্ট ২০২৪

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997