মঙ্গলবার ২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

>>

প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান সিন নদীতে

এনা :   |   বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   12824 বার পঠিত

প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান সিন নদীতে

পর্দা উঠছে বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়া আসর অলিম্পিক গেমসের। এবারের আয়োজক ফ্রান্স। ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠেয় ‘প্যারিস অলিম্পিকের’ উদ্বোধনী অনুষ্ঠান হবে সিন নদীতে। শুক্রবার (২৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। চার ঘণ্টার এই বর্ণাঢ্য আয়োজনের শুরুতে ঐতিহ্য মেনে পরিচয় করিয়ে দেওয়া হবে অলিম্পিকের জন্মভূমি গ্রিসকে। আর সবার শেষে পরিচয় করিয়ে দেওয়া হবে আয়োজক দেশ ফ্রান্সকে। নৌকায় করে প্যারেডে যোগ দেবেন ক্রীড়াবিদরা। যা পুরো আয়োজনে এক ভিন্ন মাত্রা যোগ দেবেন।

অলিম্পিকের উদ্বোধনী প্যারেডের জন্য সাধারণত ব্যবহার করা হয় প্রধান অ্যাথলেটিক স্টেডিয়াম। কিন্তু প্যারিস অলিম্পিক আয়োজকেরা এবার সেটিকে রাজধানীর কেন্দ্র থেকে সরিয়ে নিয়েছেন। মূলত অলিম্পিকের মূল থিম ‘গেমস ওয়াইড ওপেন’কে সামনে রেখেই এই সিদ্ধান্ত। ছয়-সাত হাজার অ্যাথলেট আইফেল টাওয়ারের পূর্ব কোণের অস্টারলিটজ সেতু থেকে নৌকা ও বার্জে করে সিন নদীর ছয় কিলোমিটার পাড়ি দেবেন।

প্রায় পাঁচ লাখের বেশি দর্শক বিশেষভাবে তৈরি স্ট্যান্ড থেকে এই আয়োজন উপভোগ করবেন। চড়া দামে বিক্রি হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানের টিকিট। তবে সিনের তীর ও আশপাশের ভবনের বারান্দা থেকেও বিনামূল্যে উপভোগ করা যাবে বর্ণাঢ্য এই অনুষ্ঠান।

চার ঘণ্টার মধ্যেই শেষ হবে উদ্বোধনী অনুষ্ঠানের বর্ণাঢ্য আয়োজন। সূর্যাস্তের সময় আর এই আয়োজনের শেষ অংশটা মিলে যাবে।

পুরো উদ্বোধনী অনুষ্ঠানটিকে ১২টি ভাগে ভাগ করা হয়েছে। যেখানে মোট তিন হাজার নৃত্যশিল্পী, সংগীতশিল্পী ও বিনোদনকর্মী অংশ নেবেন। অংশগ্রহণকারী শিল্পীরা সিনের দুই তীরে, সেতুতে ও কাছাকাছি স্মৃতিস্তম্ভগুলোয় থাকবেন। নটর ডেম ক্যাথেড্রালও থাকবে এই উদ্বোধনী অনুষ্ঠানের অংশ হয়ে।

উদ্বোধনী অনুষ্ঠানের দুই-তৃতীয়াংশ আয়োজন দিনের আলোয় আয়োজন করা হলেও বাকি অংশ দেখা যাবে গোধূলিবেলায়। আয়োজকদের প্রত্যাশা, এই আয়োজনে প্যারিসের অপরূপ সূর্যাস্তের মুহূর্তও প্রাণভরে উপভোগ করতে পারবেন দর্শকেরা।

এই আয়োজনে ফ্রান্সের সাংস্কৃতিক, ভাষিক, ধর্মীয় ও লৈঙ্গিক বৈচিত্র্যকে তুলে ধরতে চায় আয়োজকরা। পুরো অনুষ্ঠান সফলভাবে শেষ করতে ফরাসি পুলিশও সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে। ঘনবসতিপূর্ণ এলাকায় এত বেশিসংখ্যক মানুষের নিরাপত্তার কথাটি বিবেচনায় রাখছেন আয়োজকরা। পুরো অনুষ্ঠানের নিরাপত্তায় নিয়োজিত থাকবেন প্রায় ৪৫ হাজার নিরাপত্তাকর্মী।

Facebook Comments Box

Comments

comments

Posted ১১:১৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997