মঙ্গলবার ২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

>>

আবারো দেপোর্তিভোর কাছে বার্সেলোনার হার

অনলাইন ডেস্ক :   |   সোমবার, ১৩ মার্চ ২০১৭   |   প্রিন্ট   |   1401 বার পঠিত

আবারো দেপোর্তিভোর কাছে বার্সেলোনার হার

আবারো দেপোর্তিভো লা করুনার কাছে হেরে গেল বার্সেলোনা। চ্যাম্পিয়নস লিগে প্যারিস সেইন্ট জার্মেইনকে (পিএসজি) ৬-১ গোলে হারানো বার্সেলোনাকে এদিন দেখা যায়নি মাঠে।
লা লিগায় পয়েন্ট তালিকায় নিজেদের অবস্থান সমুন্নত রাখতে এই ম্যাচে জয় অত্যন্ত জরুরি ছিল বার্সেলোনার জন্য। আর সে কারণেই ম্যাচের শুরু থেকে বলে নিয়ন্ত্রণের ছিল লা লিগার এই জায়েন্ট। কিন্তু বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকলেও গোল শটের লড়াইয়ে বার্সার থেকে এগিয়ে যায় দেপোর্তিভো লা করুনা। ফল হিসেবে ৪০ মিনিটে প্রথম গোলটি পায় দেপোর্তিভের স্প্যানিশ ফরোয়ার্ডার জোসেলু। বার্সেলোনার গোলরক্ষক ও ডিফেন্ডার মাসচেরানোর মধ্যে ভুল বোঝাবুঝির সুযোগে স্বল্প দূরত্ব থেকে গোলটি করেন তিনি। কিন্তু ৪৬ মিনিটে এই গোল পরিশোধ করে দেন বার্সেলোনার তারকা ফরোয়ার্ড লুইস সুয়ারেজ।
কিন্তু ম্যাচের ৭৪ মিনিটে লা করুনা দ্বিতীয় গোলটি করলে তা আর পরিশোধ করতে পারেনি বার্সেলোনা। এ সময় দেপোর্তিভোর পক্ষে গোলটি করেন আলেজান্দ্রো বার্গেশিয়াস।
২-১ গোলে পিছিয়ে যাওয়ার পর বার্সেলোনা মরিয়া হয়ে গোল পরিশোধের চেষ্টা করলেও শেষ পর্যন্ত দেপোর্তিভের ডি বক্স পর্যন্ত এসেই থমকে যাচ্ছিল সব আক্রমণ। শেষ পর্যন্ত ৯০ মিনিট শেষে ২-১ গোলের সমতা নিয়েই মাঠ ছাড়তে হয় মেসি-সুয়ারেজদের।
উল্লেখ্য, ইনজুরির কারণে এই ম্যাচ খেলেননি ব্রাজিলিয়ান তারকা স্ট্রাইকার নেইমার। গোল ডটকম।

Facebook Comments Box

Comments

comments

Posted ১২:৩৭ অপরাহ্ণ | সোমবার, ১৩ মার্চ ২০১৭

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997