সোমবার ২৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

>>

পুলিশ জনের সঙ্গে বিমানবালা তামান্না

অনলাইন ডেস্ক :   |   শুক্রবার, ১০ মার্চ ২০১৭   |   প্রিন্ট   |   1189 বার পঠিত

পুলিশ জনের সঙ্গে বিমানবালা তামান্না

কয়েকমাস পর আবারো আলোচনায় আসলেন তামান্না ভাটিয়া, অন্যদিকে বলিউডের ফিগার স্টার জন আব্রাহাম তো রয়েছেনই। তবে নতুন খবর হলো, এই দুই তারকাকে এবার এক সঙ্গে দেখা যাবে।
অ্যাকশন-থ্রিলারধর্মী নতুন এই সিনেমায় নাম ‘চোর নিকাল কে ভাগা’। যেখানে পুলিশের ভূমিকায় দেখা যাবে জন আব্রাহামকে। অন্যদিকে তামান্না একজন বিমানবালার চরিত্রে অভিনয় করবেন বলে জানা গেছে।
তামান্নার চরিত্রটি সম্পর্কে প্রযোজক প্রেরণা ভারতীয় সংবাদমাধ্যমে জানান, তামান্নার সঙ্গে জনের রোমান্টিক কোনো সম্পর্ক থাকবে না। সিনেমায় অন্য একজন নায়ক আছেন, তার সঙ্গে তার প্রেম থাকবে। এটি একটি চ্যালেঞ্জিং চরিত্র এবং এর সঙ্গে থাকছে মনস্তাত্বিক গল্প।
সিনেমাটি প্রযোজনা করছেন প্রেরণা আরোরা, জন, অর্জুন এন কাপুর এবং রাজকুমার গুপ্তা। সিনেমাটি পরিচালনা করবেন অমর কৌশিক।
জন আব্রাহমকে সর্বশেষ দেখা গেছে ফোর্স-টু সিনেমায়। অন্যদিকে তামান্নার সর্বশেষ সিনেমা কাত্থি সান্দাই। ইন্ডিয়া ডটকম।

Facebook Comments Box

Comments

comments

Posted ৮:৩১ অপরাহ্ণ | শুক্রবার, ১০ মার্চ ২০১৭

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997