>>

সাকিব-মোস্তাফিজদের ফুল দিয়ে বরণ করলো শ্রীলঙ্কা

ঢাকা :   |   মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি ২০১৭   |   প্রিন্ট   |   1060 বার পঠিত

সাকিব-মোস্তাফিজদের ফুল দিয়ে বরণ করলো শ্রীলঙ্কা

দুটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে সোমবার শ্রীলঙ্কায় পৌঁছেছে মুশফিকুর রহীমের নেতৃত্বাধীন বাংলাদেশ টেস্ট ক্রিকেট দল। আর হোটেলে পৌঁছার পর দলের খেলোয়াড়দের ফুল দিয়ে বরণ করে নিয়েছে হোটেল কর্তৃপক্ষ।
হোটেল তাজ সমুদ্র নিজেদের ফেসবুক পেজে বাংলাদেশি খেলোয়াড়দের ফুল দিয়ে বরণ করে নেয়ার ছবিও পোস্ট করেছে।
এদিকে আগামী ২ ও ৩ মার্চ কলম্বোর তিরান্নে ফের্নান্দো স্টেডিয়ামে দুদিনের প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। এর আগে নিজেদের ঝালিয়ে নিতে আজ অনুশীলনে গিয়েছিলেন টাইগাররা। যদিও অনুশীলন ছিল সম্পূর্ণ ঐচ্ছিক। তবে বৃষ্টির কারণে ড্রেসিং রুমে বসে সময় কাটান মুশফিক-সাকিব-মাহমুদউল্লাহরা।

bangladesh-220170228154231ড্রেসিং রুমে বসে এ সময় বৃষ্টির ছবি তোলেন ক্রিকেটাররা। এমনকি ভিডিও করেন তারা। মাহমুদউল্লাহ তার ব্যক্তিগত ইনস্টাগ্রামে বৃষ্টির ছবিও প্রকাশ করেন। আর তাতে ক্যাপশন দেন, ‘অনুশীলনের আগে হালকা বৃষ্টি।’

Facebook Comments Box

Comments

comments

Posted ৬:২৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি ২০১৭

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997