সোমবার ২৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

>>

অস্কারে প্রিয়াঙ্কার নজরকাড়া উপস্থিতি

অনলাইন ডেস্ক :   |   মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি ২০১৭   |   প্রিন্ট   |   886 বার পঠিত

অস্কারে প্রিয়াঙ্কার নজরকাড়া উপস্থিতি

বলিউড ছেড়ে হলিউডে পাড়ি জমিয়েছেন সেটাও বেশ কয়েকদিন হয়ে গেল। হলিউডে পায়ের তলার জমি ধীরে ধীরে শক্ত করছেন প্রিয়ঙ্কা চোপড়া। সৌজন্যে ‘কোয়ান্টিকো’র মতো জনপ্রিয় টিভি সিরিজ। সঙ্গে রয়েছে ‘বেওয়াচ’-এর মতো ছবিও। অস্কার মঞ্চে তাঁর উপস্থিতি নিয়ে যে অন্য রকম আগ্রহ থাকবে তা আর অজানা নয়। প্রথমে প্রিয়ঙ্কার অস্কার মঞ্চে উপস্থিতি নিয়েই অনিশ্চয়তা তৈরি হয়েছিল। পরে খবর পাওয়া যায়, অস্কারের রেড কার্পেটে তিনি হাজির থাকবেন। এবং রবিবার তিনি থাকলেনও রাজকীয় মেজাজে। অনেকটা যেন এলেন, দেখলেন আর জয় করলেন। তাবড় তাবড় অভিনেতাদের মাঝেই আলাদা করে নজর কেড়েছেন প্রিয়ঙ্কা। শুধু অভিনয় নয়, ফ্যাশন সেন্সেও যে তিনি অনেকের থেকেই এগিয়ে তা আরও এক বার প্রমাণ হল। সাদা লং গাউন, স্ট্রেট হেয়ার আর ন্যুড মেকআপে যাবতীয় ফোকাস কেড়ে নিয়েছিলেন তিনি। প্রিয়ঙ্কাকে অস্কার মঞ্চে দেখে বি-টাউনের অনেকেই বলছেন, হলিউডে গিয়েও নিজের ক্যারিশ্মা আলাদা করে চিনিয়ে দিচ্ছেন নায়িকা।

Facebook Comments Box

Comments

comments

Posted ৬:০৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি ২০১৭

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997