মঙ্গলবার ১৯ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

>>

মালালাকে নিয়ে ভোগের প্রচ্ছদ

এনা অনলাইন :   |   বৃহস্পতিবার, ০৩ জুন ২০২১   |   প্রিন্ট   |   240 বার পঠিত

মালালাকে নিয়ে ভোগের প্রচ্ছদ

পাকিস্তানের নারীশিক্ষা কর্মী ও শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাই এবার ব্রিটিশ ভোগ ম্যাগাজিনের প্রচ্ছদকন্যা হয়ে আসছেন। ম্যাগাজিনের জুলাই সংখ্যায় তাকে নিয়ে প্রচ্ছদ প্রতিবেদন করা হচ্ছে। মামালা নিজেই টুইট করে জানিয়েছেন এই খবর।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, ম্যাগাজিনের প্রচ্ছদের জন্য ফটোশ্যুটে কোনো গ্ল্যামারাস পোশাক নয় বরং নিখাদ পাকিস্তানি কন্যার সাজেই ছবি তুলেছেন তিনি।

ম্যাগাজিনটির সঙ্গে সংক্ষিপ্ত জীবনকথায় ব্যক্তিজীবন, বিশ্বাস, লেখাপড়া, টুইটারে সক্রিয়তা ও অ্যাপল টিভি প্লাসের সঙ্গে অংশীদারত্বসহ নানা বিষয়ে কথা বলেছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করা ২৩ বছরের মালালা। ম্যাগাজিনটিতে গ্রেটা থুনবার্গ ও এমা গনজালেসের মতো কিশোরী সংগঠকদের সঙ্গে বন্ধুত্ব নিয়েও মালালা কথা বলেছেন। তিনি বলেন, একজন কিশোরী হৃদয় যে শক্তি বহন করে সে সম্পর্কে আমি জানি।’

ভোগের জুলাই সংখ্যার প্রধান মুখ মালালাকে নিয়ে কথা বলেছেন সাবেক মার্কিন ফার্স্টলেডি মিশেল ওবামা ও অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুকসহ কয়েকজন গণ্যমান্য ব্যক্তিত্বও।

ম্যাগাজিনের জন্য মালালার ছবি তুলেছেন নিক নাইট। প্রচ্ছদে ফ্যাশন ডিজাইনার স্টেলা ম্যাককার্টিনির নকশা করা উজ্জ্বল লাল পোশাক ও মাথায় ওড়না পরেছেন তিনি। এছাড়া, আরেকটি ছবিতে তিনি পরেছেন লাল পোশাক ও লিনেন ট্রাউজার। সঙ্গে আছে নীল ওড়না।

সাক্ষাৎকারে ওড়নাকে ‘পশতুন সংস্কৃতির প্রতীক’ বলে উল্লেখ করেন মালালা। তিনি বলেন, ‘মুসলিম, পশতুন বা পাকিস্তানি নারীরা যখন ঐতিহ্যবাহী পোশাক পরে তাদের নিপীড়িত, নির্বাক এবং পিতৃতন্ত্রের অধীন বলে বিবেচনা করা হয়। আমি প্রত্যেককে বলতে চাই, আপনার সংস্কৃতির মধ্যে থেকেও আপনার কণ্ঠ থাকতে পারে এবং সমতাও থাকতে পারে।’

ভোগের প্রচ্ছদ তারকা হতে পেরে খুবই ‘উচ্ছ্বসিত ও সম্মানিত’ বোধ করেছেন বলে টুইটারে জানিয়েছেন মালালা। তিনি বলেন, ‘প্রচ্ছদে তাকে দেখে মেয়েরা জানতে পারবে যে তারাও জগৎ বদলাতে পারে।’

পাকিস্তানের সোয়াত উপত্যকায় ২০১২ সালে তালেবানের চোখ রাঙানি উপেক্ষা করে নারীশিক্ষার জন্য প্রচার চালানোয় কিশোরী মালালা স্কুল থেকে বাসায় ফেরার পথে হামলার শিকার হয়েছিলেন। সরাসরি মাথায় গুলিবিদ্ধ হয়েছিলেন তিনি। কিন্তু মৃত্যুর সঙ্গে লড়ে মালালা ফিরে এসেছেন নতুন জীবনীশক্তিতে। সেই থেকে এখনো বিশ্বে পিছিয়ে পড়া নারীদের শিক্ষা নিয়ে কাজ করে যাচ্ছেন মালালা ইউসুফজাই।

Facebook Comments Box

Comments

comments

Posted ১০:৫৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ জুন ২০২১

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997