>>

আর্চারির বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ

এনা অনলাইন :   |   শুক্রবার, ২১ মে ২০২১   |   প্রিন্ট   |   639 বার পঠিত

আর্চারির বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ

বিশ্বকাপ আর্চারি প্রতিযোগিতায় চমকে দিয়েছে বাংলাদেশ। রিকার্ভ মিশ্র ইভেন্টে ফাইনালে উঠে গেছেন রোমান সানা ও দিয়া সিদ্দিকী জুটি। আগামী ২৩ মে (রবিবার) ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। ২০ মে সুইজারল্যান্ডের লুজানে অনুষ্ঠিত প্রতিযোগিতায় কানাডাকে ৫-৩ সেটে হারিয়ে ফাইনালে ওঠেন তাঁরা।

বাংলাদেশ প্রথম রাউন্ডে ৫-৩ সেটে হারায় ইরানকে। দ্বিতীয় রাউন্ডে এক নম্বর র‍্যাঙ্কিংয়ে থাকা জার্মানিকে ৫-১ সেটে হারিয়েছে রোমান সানারা। এরপর কোয়ার্টার ফাইনালে স্পেনকে হারিয়েছে ৫-৪ সেটে এবং সেমিতে কানাডাকে সহজেই হারিয়েছে লাল-সবুজের দলের দুই আর্চার।

অবশ্য বিশ্বকাপ আর্চারির স্টজ-২’এর রিকার্ভ এককে ভালো করতে পারেননি রোমান সানা। প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেনে তিনি। মেয়েদের এককে দিয়া সিদ্দিকী প্রথম রাউন্ড থেকেই ছিটকে যান।

সর্বশেষ ২০১৯ সালে নেপালে এসএ গেমসে অংশ নিয়েছিলেন রোমান সানারা। করোনাভাইরাসের কারণে মাঝখানে আর কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে পারেননি তারা। লম্বা বিরতি দিয়ে সুইজারল্যান্ডের লুসানে বিশ্বকাপ স্টেজ-২ প্রতিযোগিতায় অংশ নেয় তারা।

আগামী জুনে ফ্রান্সে আর্চারি বিশ্বকাপ স্টেজ-৩ হবে। সেখানে সুযোগ থাকবে টোকিও অলিম্পিকের কোটা পাওয়ার। তাই লুসানের প্রতিযোগিতাটিও প্রস্তুতির অংশ।

লুজানে প্রতিযোগিতায় ৩৫টি দেশ অংশ নিচ্ছে। রিকার্ভের পুরুষ ও মহিলা একক, দলীয় এবং মিক্সড-এই পাঁচ ইভেন্টে অংশ নেন বাংলাদেশের আর্চাররা।

Facebook Comments Box

Comments

comments

Posted ১০:৫১ পূর্বাহ্ণ | শুক্রবার, ২১ মে ২০২১

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997