মঙ্গলবার ১৯ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

>>

ঈদেই সালমান খানের ‘রাধে’

এনা অনলাইন :   |   রবিবার, ২৫ এপ্রিল ২০২১   |   প্রিন্ট   |   356 বার পঠিত

ঈদেই সালমান খানের ‘রাধে’

আগামী ঈদে মুক্তি পেতে যাচ্ছে বলিউড সুপারস্টার সালমান খানের নতুন সিনেমা ‘রাধে’। ২০২০ সালে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা থাকলেও করোনা মহামারির কারণে তা আটকে যায়। তবে, চলতি বছরের ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি পাবে বলে জানা গেছে।

ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজ তাদের প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করেছে।

জিনিউজ জানিয়েছে, ‘রাধে শুধু প্রেক্ষাগৃহে নয়, জিপ্লেক্স ও টেলিভিশনের পর্দায় বিশ্বের ৫০টির বেশি দেশে মাত্র ২৯৯ রূপি বা ৩৪০ টাকায় দেখা যাবে।’

‘রাধে’ ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘ওয়ান্টেড’ সিনেমার সিকুয়েল বলে ধারণা করছেন অনেকেই। আগের পর্বের মতো এটিও পরিচালনা করেছেন প্রভুদেবা।

২২ এপ্রিল মুক্তি পেয়েছে ‘রাধে’র ট্রেলার। এরই মধ্যে ট্রেলারটি নেটিজেনে ঝড় তুলেছে। ট্রেলারে নিজের মেজাজেই দেখা গেছ সালমান খানকে। অ্যাকশন, রোম্যান্স ভরা ছবিতে তার বিপরীতে আছেন দিশা পাটানি। খল নায়কের চরিত্রে দেখা যাবে রণদীপ হুদাকে। এছাড়া, একটি গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন জ্যাকি শ্রফ।

এর আগে, গত জানুয়ারিতে প্রেক্ষাগৃহে ‘রাধে’ মুক্তি দেওয়ার আবেদন জানিয়ে সালমান খানকে  চিঠি লিখেছিলেন সিনেমা প্রদর্শকরা।

Facebook Comments Box

Comments

comments

Posted ২:১৫ পূর্বাহ্ণ | রবিবার, ২৫ এপ্রিল ২০২১

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997