শুক্রবার ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

>>

ঢাকায় পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল

এনা অনলাইন :   |   রবিবার, ১০ জানুয়ারি ২০২১   |   প্রিন্ট   |   518 বার পঠিত

ঢাকায় পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল

ঢাকায় পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। ১০ জানুয়ারি রোববার সকালে তারা ঢাকায় পৌঁছেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে এবং দুটি টেস্ট খেলবে সফরকারীরা। বাংলাদেশে রওনা হওয়ার আগে কোভিড-১৯ পরীক্ষা করা হয় ওয়েস্ট ইন্ডিজ দলের। একজন ক্রিকেটার পজিটিভ হওয়ায় তাকে বাদ দেওয়া হয়েছে স্কোয়াড থেকে।

ঢাকায় পৌঁছানো সফরকারী দলের সব সদস্যকে কোভিড-১৯ পরীক্ষা করা হবে এবং তিন দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে পুরো টিমকে। এরপর তাদের আবার করোনা পরীক্ষা করা হবে। যারা নেগেটিভ শনাক্ত হবেন, পরবর্তী চার দিন শুধু তারাই অনুশীলন করতে পারবেন আন্তস্কোয়াডে। সাত দিন পর আরও একটি কোভিড-১৯ পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে ওয়েস্ট ইন্ডিজ দলকে।

এদিকে আসন্ন সিরিজ সামনে রেখে রোববারই অনুশীলন শুরু করার কথা বাংলাদেশ দলের সদস্যদের। এর আগে ৭ জানুয়ারি বৃহস্পতিবার বাংলাদেশ দলের সব সদস্যের কোভিড-১৯ পরীক্ষা করা হয় এবং নেগেটিভ হন প্রত্যেকে। আরেকটি পরীক্ষা হয়েছে শনিবার। এই পরীক্ষায় নেগেটিভ হওয়া সদস্যরা যোগ দেবেন রোববারের অনুশীলনে।

আগামী ২০ জানুয়ারি তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচ শুরু হবে ২২ জানুয়ারি।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় ওয়ানডে এবং প্রথম টেস্ট যথাক্রমে ২৫ জানুয়ারি এবং ৩-৭ ফেব্রুয়ারি। ১১ ফেব্রুয়ারি দুই দলের মধ্যকার শেষ টেস্ট অনুষ্ঠিত হবে মিরপুরে।

গত বছরের মার্চে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলে বাংলাদেশ। গত অক্টোবরে শ্রীলঙ্কা সফরের কথা থাকলেও কোভিড-১৯ পরিস্থিতির কারণে স্থগিত হয় সিরিজটি।

Facebook Comments Box

Comments

comments

Posted ৬:০৩ অপরাহ্ণ | রবিবার, ১০ জানুয়ারি ২০২১

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997