শুক্রবার ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

>>

যারা পাচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার

এনা অনলাইন :   |   শুক্রবার, ০৪ ডিসেম্বর ২০২০   |   প্রিন্ট   |   545 বার পঠিত

যারা পাচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার

সকল অপেক্ষার অবসান ঘটিয়ে এবার ২৬টি ক্ষেত্রে বিশিষ্ট শিল্পী ও কুশলীকে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৯’ প্রদানের ঘোষণা দিয়েছে সরকার। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) তথ্য মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। জানা গেলো, ২০১৯ সালের চলচ্চিত্রে বিভিন্ন বিভাগে সেরাদের নাম।

সেরা অভিনেতা হিসেবে এবার পুরস্কার পাচ্ছেন বরেণ্য অভিনেতা তারিক আনাম খান। ‘আবার বসন্ত’ ছবির জন্য তার হাতে এই পুরস্কার উঠতে যাচ্ছে। অন্যদিকে, সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন সুনেরাহ বিনতে কামাল। ‘ন ডরাই’ ছবির জন্য তিনি এই পুরস্কার পাচ্ছেন। আর ২০১৯-র শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতার পুরস্কার পাচ্ছেন তানিম রহমান অংশু। একই ছবির জন্য তিনিও এই সম্মানে ভূষিত হচ্ছেন।

এবার শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে যৌথভাবে পুরস্কার পাচ্ছে ‘ন ডরাই’ ও ‘ফাগুন হাওয়া’।

আর আজীবন সম্মাননা পাচ্ছেন সোহেল রানা ও সুচন্দা।

পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পাচ্ছেন ফজলুর রহমান বাবু। পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পাচ্ছেন নারগিস আকতার। খল চরিত্রের অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান।

কারা পাচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন এক নজরে দেখে নিন-

২০১৯ সাল

আজীবন সম্মাননা : মাসুদ পারভেজ (সোহেল রানা) ও কোহিনুর আক্তার সুচন্দা

শ্রেষ্ঠ চলচ্চিত্র : ‘ন ডরাই’ ও ‘ফাগুন হাওয়ায়’

শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র : যা ছিলো অন্ধকারে (বাংলাদেশ টেলিভিশন)

শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক : তানিম রহমান অংশু (ন ডরাই)

শ্রেষ্ঠ অভিনেতা প্রধান চরিত্রে : তারিক আনাম খান (আবার বসন্ত)

শ্রেষ্ঠ অভিনেত্রী প্রধান চরিত্রে : সুনেরাহ বিনতে কামাল (ন ডরাই)

শ্রেষ্ঠ অভিনেতা পার্শ্ব চরিত্রে : ফজলুর রহমান বাবু (ফাগুন হাওয়ায়)

শ্রেষ্ঠ অভিনেত্রী পার্শ্ব চরিত্রে : নার্গিস আক্তার (মায়া- দ্য লস্ট মাদার)

শ্রেষ্ঠ অভিনেতা/অভিনেত্রী খল চরিত্রে : জাহিদ হাসান (সাপলুডু)

শ্রেষ্ঠ শিশু শিল্পী : নাইমুর রহমান আপন (কালো মেঘের ভেলা), আফরিন আক্তার (যদি একদিন)

শ্রেষ্ঠ সংগীত পরিচালক : মোস্তাফুজুর রহমান চৌধুরী ইমন (মায়া- দ্য লস্ট মাদার)

শ্রেষ্ঠ নৃত্য পরিচালক : হাবিবুর রহমান (মনের মতো মানুষ পাইলাম না)

শ্রেষ্ঠ গায়ক : মৃণাল কান্তি দাশ (শাটল ট্রেন)

শ্রেষ্ঠ গায়িকা : মমতাজ (মায়া- দ্য লস্ট মাদার), ফাতিমা তুয যাহরা ঐশী (মায়া- দ্য লস্ট মাদার)

শ্রেষ্ঠ গীতিকার : নির্মলেন্দু গুণ (কালো মেঘের ভেলা), কবি কামাল চৌধুরী (মায়া- দ্য লস্ট মাদার)

শ্রেষ্ঠ সুরকার : প্লাবন কোরেশি (মায়া- দ্য লস্ট মাদার), তানভীর তারেক (মায়া- দ্য লস্ট মাদার)

শ্রেষ্ঠ কাহিনীকার : মাসুদ পথিক (মায়া- দ্য লস্ট মাদার)

শ্রেষ্ঠ চিত্র নাট্যকার : মাহবুব উর রহমান (ন ডরাই)

শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা : জাকির হোসেন রাজু (মনের মতো মানুষ পাইলাম না)

শ্রেষ্ঠ সম্পাদক : জুনায়েদ আহমদ হালিম (মায়া- দ্য লস্ট মাদার)

শ্রেষ্ঠ শিল্প নির্দেশক : মোহাম্মদ রহমতুল্লাহ বাসু (মনের মতো মানুষ পাইলাম না), ফরিদ আহমেদ (মনের মতো মানুষ পাইলাম না)

শ্রেষ্ঠ চিত্রগ্রাহক : সুমন কুমার সরকার (ন ডরাই)

শ্রেষ্ঠ শব্দগ্রাহক : রিপন নাথ (ন ডরাই)

শ্রেষ্ঠ পোশাক ও সাজসজ্জা : খন্দকার সাজিয়া আফরিন (ফাগুন হাওয়ায়)

শ্রেষ্ঠ মেকআপম্যান : মোঃ রাজু (মায়া- দ্য লস্ট মাদার)

Facebook Comments Box

Comments

comments

Posted ৮:৫৯ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৪ ডিসেম্বর ২০২০

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997