শুক্রবার ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

>>

চতুর্থবারের মতো বাফুফে সভাপতি সালাউদ্দিন

এনা অনলাইন :   |   রবিবার, ০৪ অক্টোবর ২০২০   |   প্রিন্ট   |   719 বার পঠিত

চতুর্থবারের মতো বাফুফে সভাপতি সালাউদ্দিন

চতুর্থবারের মতো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক ফুটবলার কাজী মো. সালাউদ্দিন। এছাড়া সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আবদুস সালাম মুর্শেদী।

বার্ষিক সাধারণ শেষে শনিবার (৩ অক্টোবর) রাজধানীর প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলে দুপুর ২টা থেকে শুরু হয় বাফুফের নির্বাচন।

নির্বাচনে সভাপতি পদে ৯৪ ভোট পেয়ে বিজয়ী হন কাজী সালাউদ্দিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাদল রায় ৪০ ভোট। সফিকুল ইসলাম মানিক পেয়েছেন ১ ভোট।

অপরদিকে সিনিয়র সহ-সভাপতি পদে ৯১ ভোট পেয়ে নিরঙ্কুশ জয় লাভ করেছেন সালাম মুর্শেদী। তার প্রতিদ্বন্দ্বী শেখ মোহাম্মদ আসলাম পেয়েছেন ৪৪ ভোট।

নির্বাচনে ১৩৯ ভোটের মধ্যে ভোট পড়েছে ১৩৫টি। দুজন কাউন্সিলর উপস্থিত ছিলেন না, ভোট দেননি আরও দুজন।

Facebook Comments Box

Comments

comments

Posted ১:০৫ পূর্বাহ্ণ | রবিবার, ০৪ অক্টোবর ২০২০

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997