শুক্রবার ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

>>

সেরেনাকে হারিয়ে ইউএস ওপেনের ফাইনালে আজারেঙ্কা

এনা অনলাইন :   |   শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২০   |   প্রিন্ট   |   305 বার পঠিত

সেরেনাকে হারিয়ে ইউএস ওপেনের ফাইনালে আজারেঙ্কা

জয়ের ধারাটা ধরে রাখতে পারলেন না মার্কিন টেনিস তারকা সেরেনা উইলিয়ামস। ইউএস ওপেনের সেমিফাইনালে এসে হেরে গেলেন বহুল চেনা প্রতিপক্ষ ভিক্টোরিয়া আজারেঙ্কার কাছে। ফলে সম্প্রতি গ্র্যান্ড স্ল্যাম জেতার খরা আরও দীর্ঘায়িত হলে যুক্তরাষ্ট্রের তারকা এ খেলোয়াড়ের।
নিউইয়র্কের আর্থার অ্যাশ স্টেডিয়ামে বৃহস্পতিবার ইউএস ওপেনের শেষ চারের লড়াইয়ে শুরুটা দারুণ করেছিলেন সেরেনা। কিন্তু পরের দুই সেটে দারুণভাবে ঘুরে দাঁড়ান বেলারুশ তারকা আজারেঙ্কা।
এক ঘণ্টার ৫৬ মিনিট লড়াই শেষে সেরেনাকে ১-৬, ৬-৩, ৬-৩ গেমে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেন আজারেঙ্কা। শনিবারের ফাইনালে এই বেলারুশ তারকা মুখোমুখি হবেন জাপানের নওমি ওসাকার সঙ্গে।
দিনের প্রথম সেমিফাইনালে যুক্তরাষ্ট্রের জেনিফার ব্র্যাডিকে ৭-৬, ৩-৬, ৬-৩ গেমে হারান ২২ বছর বয়সী ওসাকা।
নারী এককে সাবেক র‌্যাংকিং শীর্ষ আজারেঙ্কা সাত বছর পর এই প্রথম কোনো গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টের ফাইনাল খেলতে যাচ্ছেন। সবশেষ ২০১৩ সালে এই ইউএস ওপেনেই ফাইনাল খেলেছিলেন তিনি, হেরে গিয়েছিলেন সেরেনার কাছে।
কোনো গ্র্যান্ড স্ল্যাম লড়াইয়ে এর আগে কখনই সেরেনাকে হারাতে পারেননি আজারেঙ্কা। প্রথম সেটে হেরে যাওয়ার পর ধারণা করা হচ্ছিল আবারও হারতে যাচ্ছেন তিনি। কিন্তু পরের দুই সেটে অসাধারণ পারফরম্যান্সে সেই ধারণা পাল্টে দেন আজারেঙ্কা।

Facebook Comments Box

Comments

comments

Posted ১০:১৮ অপরাহ্ণ | শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২০

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997