সোমবার ২৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

>>

‘প্রাক্তন বয়ফ্রেন্ডরা ফিরে আসতে চায়’

অনলাইন ডেস্ক :   |   রবিবার, ১৯ ফেব্রুয়ারি ২০১৭   |   প্রিন্ট   |   867 বার পঠিত

‘প্রাক্তন বয়ফ্রেন্ডরা ফিরে আসতে চায়’

ক্যারিয়ারের শুরু থেকেই সাহসী অভিনয়ের জন্য বেশ জনপ্রিয় কঙ্গনা। সম্প্রতি বলিউডের হার্টথ্রুব অভিনেতা হূতিক রোশনের সাথে সম্পর্ক নিয়ে বেশ জল ঘোলা হয়েছে এ অভিনেত্রীর। ভালোবাসা দিবসের পর এক অনুষ্ঠানে যোগ দেওয়ায় বাদ যায়নি প্রেমের প্রসঙ্গ। সাবেক ও বর্তমান প্রেমের প্রসঙ্গে কঙ্গনা বলেন, ‘সম্পর্ক ভেঙে গেলে আমি নিজেকে সামলাতে পারি, সেটা যতদিনের রিলেশনই হোক না কেন। ৭ দিনের মধ্যে আমি তা থেকে বেরিয়ে আসতে পারি। আর একবার কোনো সম্পর্ক থেকে বেরিয়ে এলে আর কখনো ফিরে যাই না। কিন্তু আমার প্রাক্তন বয়ফ্রেন্ডরা কিন্তু সকলে আমার কাছে ফিরে আসতে চায়, চেয়েছে।’ নতুন প্রেমের যে গুঞ্জনও যে মিথ্যে নয় সেটা বুঝিয়ে দিলেন বেশ ভালোভাবেই। ফিরতি প্রশ্নে জানালেন সেই উত্তর, ‘আমি সেরকম একটি সম্পর্কের মধ্যে আছি। আমার মনে হয় আমার সঙ্গীর আমাকে বেশ ভালো করে বোঝা উচিত, আর সবার আগে জরুরি বিশ্বাস। ভালোবাসায় বিশ্বাসটাই সবার আগে দরকার।
উল্লেখ্য, আসছে ২৪ ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে কঙ্গনা অভিনীত নতুন চলচ্চিত্র ‘রেঙ্গুন’। বিশাল ভরদ্বাজ পরিচালিত এই চলচ্চিত্রে কঙ্গনার বিপরীতে থাকছেন শাহিদ কাপুর ও সাইফ আলী খান।

Facebook Comments Box

Comments

comments

Posted ৫:২৯ অপরাহ্ণ | রবিবার, ১৯ ফেব্রুয়ারি ২০১৭

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997