শুক্রবার ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

>>

আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে রিয়ার বিরুদ্ধে সুশান্তের বাবার মামলা

এনা অনলাইন :   |   বুধবার, ২৯ জুলাই ২০২০   |   প্রিন্ট   |   706 বার পঠিত

আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে রিয়ার বিরুদ্ধে সুশান্তের বাবার মামলা

সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার ঘটনায় এবার বড় খবর এল প্রকাশ্যে। অভিনেত্রী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করলেন সুশান্ত সিং রাজপুতের বাবা কে কে সিং। পাটনার রাজীব নগর থানায় রিয়ার বিরুদ্ধে এফআইআর দায়ের করেন পরলোকগত অভিনেতার বাবা। ভারতীয় দণ্ডবিধির ৩৪১, ৩৪২, ৩৮০, ৪০৬, ৫০৬ এবং ৩০৬ ধারায় দায়ের করা হয়েছে অভিযোগ।

জানা যাচ্ছে, ভালবাসার নাম করে সুশান্তের কাছ থেকে অর্থ আদায় করতেন রিয়া। এমনই অভিযোগ দায়ের করা হয়েছে অভিনেতার বিশেষ বান্ধবীর বিরুদ্ধে। পাশাপাশি সুশান্তকে আত্মহত্যায় প্ররোচনা দেয়ার অভিযোগও দায়ের করা হয়েছে রিয়ার বিরুদ্ধে। সুশান্তের কাছ থেকে একাধিক দফায় রিয়ার পরিবার অর্থ আদায় করেছে বলেও দায়ের করা হয়েছে অভিযোগ। রিয়ার পাশাপাশি আরো ৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে বলে খবর।
সুশান্তের বাবা কে কে সিংয়ের শারীরিক অবস্থা বর্তমানে ভাল নয়। সেই কারণে তিনি মুম্বাইতে গিয়ে লড়াই করতে পারবেন না। ফলে পাটনাতেই অভিযোগ দায়ের করা হয়েছে। শিগগিরই বিহার পুলিশের পক্ষে রিয়াকে জিজ্ঞসাবাদের জন্য মুম্োইতে রওনা দেয়া হবে বলেও জানা যাচ্ছে।

এদিকে সুশান্তের মৃত্যুর একমাস পর নিজের সোশ্যাল হ্যান্ডেলে প্রথম স্টেটাস শেয়ার করেন রিয়া চক্রবর্তী। শুধু তাই নয়, ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যাতে সুশান্তের আত্মহত্যার ঘটনার তদন্তে সিবিআই তদন্তের অনুমতি দেন, সে বিষয়ে আবেদন জানান অভিনেত্রী। তবে রিয়া কেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ওই আবেদন করেন, তা নিয়ে সমালোচনার মুখে পড়েন সুশান্তের বিশেষ বান্ধবী।

সূত্র : জিনিউজ

Facebook Comments Box

Comments

comments

Posted ৩:৪৯ অপরাহ্ণ | বুধবার, ২৯ জুলাই ২০২০

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997