শুক্রবার ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

>>

মুক্তি পাচ্ছে সুশান্তের শেষ সিনেমা

এনা অনলাইন :   |   বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০   |   প্রিন্ট   |   829 বার পঠিত

মুক্তি পাচ্ছে সুশান্তের শেষ সিনেমা

বলিউডের জনপ্রিয় নায়ক সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যা ইস্যু নিয়ে ইন্ডাস্ট্রি সরব। পুলিশ এই মৃত্যুর রহস্য নিয়ে কাজ করে যাচ্ছে। মাত্র ৩৪ বছর বয়সে এই অভনেতার মৃত্যুর শোক প্রতিটি সিনেমাপ্রেমী মানুষের হৃদয় ভেঙে দিয়েছে।

ফিল্মি ক্যারিয়ারে মাত্র ১১ টা ছবি করেই চলে গেলেন সুশান্ত। মুক্তি দেখা হলো না তার ১২ নম্বর ছবি ‘দিল বেচারা’-র ।ভারতীয় গণমাধ্যমের খবর, জনপ্রিয় উপন্যাস ও একই নামের হলিউড ছবি ‘দ্য ফল্ট ইন আওয়ার স্টার’-এর হিন্দি রিমেকে অভিনয় করেছেন সুশান্ত সিং রাজপুত। সুশান্তের বিপরীতে রয়েছেন নতুন নায়িকা সঞ্জনা সাংভি। পরিচালক মুকেশ ছাবড়া এই ছবিতে দিয়েই বলিউডে পা রাখতে চলেছেন সঞ্জনা। গত ৮ মে ছবিটি মুক্তি পাবার কথা ছিল। কিন্তু লকডাউনে দিলা বেচারার মুক্তি পিছিয়ে যায়। সুশান্তের এই শেষ ছবি মুক্তি পেতে চলেছে ওটিটিতে।

আসছে ২৪ জুলাই ডিজনি প্লাস হটস্টারে  প্রিমিয়ার হতে চলেছে সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি দিল বেচারা।ছবিটির সঙ্গীত পরিচালক এ আর রহমান টুইটারে  লিখলেন,  ‘মুক্তি পাচ্ছে প্রয়াত প্রতিভাবান অভিনেতা সুশান্তের ছবি দিল বেচারা। ভক্তদের কাছে নিজের স্মৃতিকে চিরদিন সজীব রাখতে ফের আসছেন সুশান্ত।’গেল ১৪ জুন এই নায়কের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন পুলিশ।  বলিউডে ছিল সুশান্তের শক্ত অবস্থান। শেষবার ‘ছিছোড়ে’ ছবিতে দেখা গিয়েছিল সুশান্তকে। এছাড়াও ‘কেদরনাথ’, ‘এম.এস. ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’, ‘ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী’, ‘পিকে’, ‘কাই পো চে’সহ একাধিক ছবিতে অভিনয় করেছেন সুশান্ত। টেলিভিশনে ‘পবিত্র রিস্তা’ ধারাবাহিক দিয়ে ক্যারিয়ারে প্রথম সাফল্যের মুখ দেখেন সুশান্ত।

Facebook Comments Box

Comments

comments

Posted ১০:০৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997