শুক্রবার ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

>>

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আগস্টের আগে সিদ্ধান্ত নয়

এনা অনলাইন :   |   সোমবার, ২০ এপ্রিল ২০২০   |   প্রিন্ট   |   759 বার পঠিত

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আগস্টের আগে সিদ্ধান্ত নয়

করোনাভাইরাসের প্রকোপে অনেক ক্রীড়া ইভেন্টই পিছিয়ে গেছে এক বছর। আবার কোনো কোনো ইভেন্ট স্থগিত হয়ে আছে আপাতত। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়েও এমন শঙ্কা যে নেই, তা বলা যাচ্ছে না। আয়োজক অস্ট্রেলিয়া অবশ্য খুব ইতিবাচক বৈশ্বিক এই টুর্নামেন্ট নিয়ে। যদিও চূড়ান্ত সিদ্ধান্তটা আইসিসির-ই। তবে আইসিসি এখনই তড়িঘড়ি কোনো সিদ্ধান্ত নিতে আগ্রহী নয়। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা পরিস্থিতি পর্যবেক্ষণ করবে আগস্ট পর্যন্ত।

অস্ট্রেলিয়ায় টি–টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা অক্টোবর-নবেম্বরে। টুর্নামেন্ট চলার কথা ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর। কিন্তু করোনার কারণে দেশটি সীমান্ত বন্ধ করে রাখার সিদ্ধান্ত নিয়েছে ৬ মাস, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। তাই দুইয়ে দুইয়ে চার মিলিয়ে অনেকেই বলছেন, হয়তো টুর্নামেন্টটি পিছিয়ে যাবে এক বছর!

তবে আইসিসির এক সূত্র ‘দ্য টাইমস অব ইন্ডিয়াকে’ জানিয়েছেন, ‘এই মুহূর্তে পরিস্থিতি যেমন, তাতে সম্ভাবনা হয়তো ক্ষীণ। কিন্তু এটা মাথায় রাখতে হবে মানুষের স্বাস্থ্যই সবার আগে। তবে পরিস্থিতি কয়েক মাসের মধ্যে উন্নতিও তো হতে পারে? দেখা গেলো আইসিসি মে মাসে টুর্নামেন্ট স্থগিত করলো, কিন্তু পরিস্থিতি কয়েক মাসের মধ্যে উন্নতির দিকে গেলো। আইসিসি মনে করে এমন সিদ্ধান্ত নিলে সেটা তড়িঘড়ি হয়ে যাবে। তাই আইসিসি টুর্নামেন্টের ভাগ্য নির্ধারণে কিছু সময় নেবে। হয়তো সেটা আগস্ট পর্যন্ত। এর আগে কোনো সিদ্ধান্ত আশা করা যাবে না।’

সূত্রটি আরও জানিয়েছে, আইসিসি চায় সব কিছু পরিকল্পনা অনুযায়ী চলুক, ‘এখন পর্যন্ত সব কিছু পরিকল্পনা অনুসারেই চলবে। মনে করা হচ্ছে, টুর্নামেন্ট যথা সময়ে মাঠে গড়াবে। তাই স্থানীয় আয়োজক সেই মাত্রাতেই প্রস্তুতি নিচ্ছে।

Facebook Comments Box

Comments

comments

Posted ৮:৪২ অপরাহ্ণ | সোমবার, ২০ এপ্রিল ২০২০

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997