সোমবার ২৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

>>

চলছে ‘বন্ধন’ নির্মাণ: শ্যুটিংস্পট

অনলাইন ডেস্ক :   |   মঙ্গলবার, ০৩ জানুয়ারি ২০১৭   |   প্রিন্ট   |   953 বার পঠিত

চলছে ‘বন্ধন’ নির্মাণ: শ্যুটিংস্পট

৩ জানুয়ারি মঙ্গলবার পুরান ঢাকার শ্যামপুরে চলছে অনন্য মামুনের আগামী সিনেমা ‘বন্ধন’ এর শ্যুটিং। সকাল থেকে চলছে দৃশ্যধারণের কাজ, চলবে সন্ধ্যা পর্যন্ত।
‘আমি তোমার হতে চাই’ সিনেমার পর অনন্য মামুনের পরিচালনায় আসছে ‘বন্ধন’। প্রযোজন প্রতিষ্ঠান লাইভ টেকনোলোজিসের ব্যানারে নির্মাণ করা হচ্ছে। রোমান্স, রোমাঞ্চ, বন্ধুত্ব আর তারুণ্যে উদ্দীপ্ত গল্পে সাজানো পাঁচ বন্ধুকে কেন্দ্র করে বন্ধন সিনেমার কাহিনী।
মঙ্গলবারের শ্যুটিংয়ে রয়েছেন শিপন, কাজী উজ্জল, ইভান সাইর, এমিয়া এমি প্রমূথ। এ খবরটি জানান ‘বন্ধন’ এ পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করা ইভান।
এখানে তিন জুটি অভিনয় দেখা যাবে। জুটি হিসেবে শিপন মিত্রের সঙ্গে দেখা যাবে এমিয়া এমি’কে। আরো দুই জুটি হিসেবে রয়েছেন সাঞ্জু জন ও স্পর্শিয়া, ফেয়ার এন্ড লাভলী মেন হ্যান্ডসাম’র তানভীর ও কলকাতার মেয়ে মৌমিতা।
আরো অভিনয় করছেন ডন, ইভার সাইর, মিশা সওদাগর প্রমুখ। পরিচালক জানিয়েছেন, ছবিটি মুক্তি দেয়া হবে ফেব্রুয়ারি মাসে ভালোবাসা দিবসে।

Facebook Comments Box

Comments

comments

Posted ৯:৪০ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৩ জানুয়ারি ২০১৭

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997