শনিবার ২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

>>

মরণ পথে ইউরোপ : সাগরে স্বপ্নভঙ্গ

তুহিন আহমদ পায়েল :   |   মঙ্গলবার, ১৪ মে ২০১৯   |   প্রিন্ট   |   1025 বার পঠিত

মরণ পথে ইউরোপ : সাগরে স্বপ্নভঙ্গ

ছবি-সংগৃহীত

স্বপ্নের দেশ ইউরোপ। উন্নত জীবনের প্রত্যাশায় অনেকেই পাড়ি দিতে চায় ইউরোপের কোন দেশে। কিন্তু এই উন্নত জীবনের স্বপ্ন বাস্তবায়ণ করতে গিয়ে মরণ-সাগর পথে অকালে প্রাণ যাচ্ছে অনেক তরুণ যুবকের। উন্নত জীবনের আশায় দেশের হাজারো যুবক-তরুণ জীবিকার তাগিদে মৃত্যুর ঝুঁকিময় সফরে এ পথে নামে।
স্বপ্নের দেশ ইউরোপে পাড়ি জমাতে তারা লিবিয়া-তুরস্কের পথ ধরেন। রাজধানী ঢাকা থেকে লিবিয়া, এরপর ইউরোপের দেশ ইতালি বা অন্য দেশে পৌঁছানোর প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরেই গোপণে ব্যবসা চালিয়ে যাচ্ছে আদম পাচারকারী চক্র। স্বপ্নবিলাসী উঠতি বয়সী যুবক ও কলেজপড়ুয়া  তরুণদের টার্গেট করে দালাল চক্র বিভিন্ন মাধ্যমে প্রলোভন দেখানোর পাশাপাশি পরিবারের সদস্যদেরও দেখায় নানা সুখস্বপ্ন। মোটা অংকের টাকার চুক্তির বিনিময়ে সেইসব অভাগাদের প্রথমে নিয়ে যাওয়া হয় লিবিয়ায়। এরপর শুরু হয় এসব যুবক ও তরুণদের ওপর অমানুষিক নির্যাতন। কৌশলে অপহরণ করে মুক্তিপণ হিসেবে আদায় করা হয় মোটা অংকের টাকা।
গত ৯ মে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে নিহত ৬০ জন। যাদের অধিকাংশই বাংলাদেশি বলে শোনা যাচ্ছে। তিউনিসিয়ার উপকূলের কাছে ওই রাতে নৌকাটি ডুবে যায়। রেড ক্রিসেন্টের তথ্যানুযায়ী, নৌকাটিতে প্রায় ৭৫ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে ৫১ জনই বাংলাদেশি। এ ঘটনায় নিহত বাংলাদেশিদের মধ্যে ৬ জনের বাড়ি সিলেটে।
পরিসংখ্যানে দেখা যায়, বিদেশ গমনেচ্ছু যুবকদের সিংহভাগই বাংলাদেশের সিলেটেসহ বিভিন্ন এলাকার। শিক্ষিত-অশিক্ষিত সব শ্রেণির যুবকই দেশে কর্মসংস্থানের অভাবে আর্থিক উন্নতির স্বপ্নে পরবাসী হতে বিভোর। বলা বাহুল্য, সিলেটের প্রতিটি যুবকদের মধ্যে ইউরোপ যাওয়ার প্রবণতা কাজ করে। তারা ইউরোপ যাওয়ার জন্য বছরের পর বছর বেকারত্ব মেনে নেয়। স্বপ্ন পূরণের জন্য তারা দালালকে মোটা অংকের অগ্রীম টাকা দিতেও যেনো একপায়ে খাড়া।
সিলেটের যুবকরা মনে করে, একবার কোরভাবে ইউরোপ যেতে পারলেই নিজের সামাজিক ও আর্থিক অবস্থানের পরিবর্তন হবে। সেজন্য অধিকাংশই পড়ালেখা করে স্বাবলম্বী হওয়ার চেয়ে মনের মধ্যে ইউরোপ যাওয়ার স্বপ্ন লালন করে। কিন্তু এ স্বপ্ন তাদের জীবনের মূল্যবান সময় নষ্ট করে দিচ্ছে। ইউরোপের আশায় ৫/১০ বছর বেকারত্ব নিয়ে সময় কাটাতে হয়। দেখা গেছে, ইউরোপ যেতে না পেরে অনেকেই আজীবন বেকার হিসেবেই কাটিয় দিচ্ছে। তবে এটাও সত্য, বহুসংখ্যক ইউরোপ প্রবাসী যুবক সামাজিক ও আর্থিকভাবে সফল।
বর্তমান সময়ে ইউরোপ যাওয়ার জন্য সবচেয়ে বেশি জীবনের ঝুঁকি নেয়া হচ্ছে। যাওয়ার পথে নিখোঁজ ও প্রাণহাণীর ঘটনা ঘটছে। বাংলাদেশের মানবসম্পদ যুবকরা মানব পাচারকারীর গুলিতে অকাতরে প্রাণ দিচ্ছে, মরুভূমিতে পানির অভাবে মারা যাচ্ছে। শুধু তাই নয়, বিভিন্ন দেশের বর্ডারে নিরাপত্তা কর্মীদের হাতেও জীবন দিচ্ছে।
সব জেনেশুনেও মানবপাচারকারীদের খপ্পরে পড়ে ঘরের টগবগে যুবককে ঝুঁকিপূর্ণ রাস্তায় ইউরোপ পাঠানোর সিদ্ধান্ত নিচ্ছে অনেক পরিবার। শেষ পর্যন্ত কয়জনইবা সফল হচ্ছে। অনেকেই চিরদিনের মতো হারিয়ে যাচ্ছে মরণ সাগরে, কেউ গভীর জঙ্গলে, কেউবা আবার উষর মরুভূমিতে।

Facebook Comments Box

Comments

comments

Posted ২:৪৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৪ মে ২০১৯

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Dhaka University Centennial & New Beginnings
(13555 বার পঠিত)
স্বামী তুমি কার?
(12861 বার পঠিত)
দল বেঁধে সৈকতে
(1424 বার পঠিত)
[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997