অনলাইন ডেস্ক : | বুধবার, ২১ ডিসেম্বর ২০১৬ | প্রিন্ট | 860 বার পঠিত
হলেন বলিউড তারকা কারিনা কাপুর খান। মঙ্গলবার সকালে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন তিনি। মা ও সন্তান সুস্থ আছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
কারিনার ছেলে হওয়ার খবর প্রথম টুইট করেন করন জোহর। তিনি লেখেন, ‘আমার বেবোর একটা ছেলে হয়েছে। আমি খুব খুশি।’ এ দিন সকালে কারিনার বাবা রণধীর কাপুর সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা খুব খুশি। করিনা ও বেবি দু’জনেই ভাল আছে।’
কারিনাকে হাসপাতালে ভর্তি করার পর খান ও কাপুর পরিবারের প্রায় সব সদস্যই সেখানে উপস্থিত ছিলেন।
পাতৌদি পরিবারে নতুন উত্তরাধিকারীর আগমনে স্বাভাবিক ভাবেই আনন্দিত বাবা সাইফ আলি খান। এক বিবৃতিতে তিনি জানিয়েছেন- ‘এই সন্তান আমার আর কারিনার সম্পর্ককে নতুন মোড় দিল। এতদিনে আমরা পররস্পরের সঙ্গে জুড়ে গেলাম অঙ্গাঙ্গী ভাবে।’
তবে সন্তানটি পৃথিবীর আলো দেখার আগে যেমন তাকে নিয়ে চলছিল জল্পনা-কল্পনা, জন্মের পরেও অব্যাহত আছে তা। এখন সবাই কৌতুহলী- কী নাম রাখা হচ্ছে কারিনা পুত্রের। করন জোহর টুইটে কারিনার ছেলের নাম লিখেছেন, তৈমুর আলি খান। বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরও তাই; কারিনা-সাইফ ছেলের নাম রেখেছেন তৈমুর আলি খান।
Posted ১:০৭ পূর্বাহ্ণ | বুধবার, ২১ ডিসেম্বর ২০১৬
America News Agency (ANA) | Payel