অনলাইন ডেস্ক : | বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০১৬ | প্রিন্ট | 1358 বার পঠিত
চিত্রনায়িকা কেয়া ও মৌসুমী হামিদের জন্মদিন আজ। এক দিনে জন্মদিন হওয়ায় একই রাশির জাতিকা তারা। তাই অনেক বিষয়েই তাদের মধ্যে মিল রয়েছে বলে জানালেন উভয়। জন্মদিন হলেও এ উপলক্ষে বিশেষ কোনো আয়োজন রাখেননি। এ প্রসঙ্গে কেয়া বলেন, ‘আগে থেকেই জন্মদিন উপলক্ষে বিশেষ কোনো অনুষ্ঠান করা হয় না। নানা কারণেই অনুষ্ঠান করা হয়ে উঠে না। তবে অনুষ্ঠান না করলেও এটা সত্য যে দিনটিতে নানাভাবে সারপ্রাইজড হই আমি। জানি না এবার এমন কিছু হবে কী না। তবে দিনটি পরিবারের সঙ্গেই কাটানোর পরিকল্পনা রয়েছে। একই দিনে মৌসুমী হামিদেরও জন্মদিন। তার জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক শুভ কামনা।’ মৌসুমী হামিদ বলেন, ‘এবার জন্মদিন উপলক্ষে তেমন কোনো আয়োজন না করলেও সন্ধ্যার পরের সময়টা বিশেষভাবে কাটানোর পরিকল্পনা রয়েছে।’ পাশাপাশি কেয়ার জন্মদিনেও অনেক অনেক শুভ কামনা জানিয়েছেন তিনি। প্রসঙ্গত গত বছর মুভি প্লানেট প্রযোজিত ও সাফি উদ্দিন সাফি পরিচালিত ‘ব্ল্যাকমানি’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন তারা। সেই থেকেই তাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়। এই ছবির পর মৌসুমীকে নাটক ও ছবিতে অভিনয় নিয়ে ব্যস্ত দেখা গেলেও কেয়াকে আর নতুন কোনো সিনেমায় অভিনয় করতে দেখা যায়নি। তবে সর্বশেষ তিনি কাজী ইলিয়াস কল্লোলের নির্দেশনায় একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করতে দেখা গেছে তাকে। সম্প্রতি নতুন একটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। শিগগিরই ছবিটির শুটিং শুরু হবে বলে জানিয়েছেন এ তারকা।
Posted ২:৩৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০১৬
America News Agency (ANA) | Payel