>>

টাইব্রেকারে রাশিয়াকে হারিয়ে সেমিতে ক্রোয়েশিয়া

এনা অনলাইন :   |   সোমবার, ০৯ জুলাই ২০১৮   |   প্রিন্ট   |   731 বার পঠিত

টাইব্রেকারে রাশিয়াকে হারিয়ে সেমিতে ক্রোয়েশিয়া

বিশ্বকাপের উত্তেজনা এবার কমে গেলো বলা যায়। ব্রাজিল-আর্জেন্টিনা বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে। জার্মানি-স্পেনের মতো দল বিদায় হয়ে গেছে আগে ভাগে। তাতে অবশ্য রাশিয়ার খুব কম যায় কিংবা আসে। কারণ স্টেডিয়াম মুখোরিত করতে স্বাগতিক দল রাশিয়া এবং সমর্থকরা জেগে ছিল। কিন্তু টাইব্রেকার ভাগ্যে রাশিয়াকে ৪-৩ ব্যবধানে হারিয়ে সেই উত্তেজনা কমিয়ে দিল ক্রোয়েশিয়া। নিজেদের ফুটবল ইতিহাসে ক্রোয়েশিয়া দ্বিতীয়বারের মতো চলে গেল সেমিফাইনালে।

ক্রোয়েশিয়ার জয়ের নায়ক অবশ্যই গোলরক্ষক সুভাসিচ। ইনজুরি নিয়ে খেলেছেন তিনি। দুর্দান্ত কিছু সেভ করে মাঠে ব্যথায় পড়ে গেছেন ক’বার। কিন্তু মাঠ ছাড়েন নি। দলের কোচ গ্লাটকো ডালিচও আস্থা রাখেন তার ওপর। রাশিয়াকে নির্ধারিত এবং অতিরিক্ত সময়ে জয় বঞ্চিত করার পর টাইব্রেকারেও হতাশা উপহার দিয়েছেন এই গোলরক্ষক। শেষ ষোলোর ম্যাচের মতো কোয়ার্টার ফাইনালেও টাইব্রেকার থেকে দলকে এনে দিয়েছেন জয়।

ব্রাজিল-আর্জেন্টিনা, জার্মানি কিংবা স্পেন নেই বলে যারা খেলা না দেখে ঘুমিয়েছেন তারাও দারুণ রোমাঞ্চের এক ম্যাচ মিস করেছেন বলতে হবে। রাশিয়া ঘরের মাঠে বিশ্বকাপ পেয়ে দুর্দান্ত খেলছে। তাদের ফিফা র‌্যাংকিং যে ৭০ তা মাথা থেকে ঝেড়ে ফেলে মাঠ দাঁপিয়েছে স্বাগতিক রাশিয়া। তার ফল দেখিয়েছে গ্রুপ পর্বে। এরপর দ্বিতীয় রাউন্ডে হারিয়েছে স্পেনকে। সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে ক্রোয়েশিয়ার বিপক্ষেও দুর্দান্ত খেলেছে রাশিয়া।

তাতে প্রথমার্ধের ৩১ মিনিটে গোল দিয়ে এগিয়ে যায় স্বাগতিকরা। লিড নেয় ১-০ গোলের। এরপর ম্যাচের ৩৯ মিনিটের মাথায় গোল করে সমতায় ফেরে ক্রোয়েশিয়া। ওই গোলেই প্রথমার্ধ সমতায় শেষ হয়। কিন্তু দ্বিতীয়ার্ধে কোন দল আর গোল করে জয় নিশ্চিত করতে না পারায় অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচ। দুই অর্ধে ১৫ মিনিট করে ৩০ মিনিটের খেলা হয়।

তাতে ১০০ মিনিটের গোলে ২-১ গোলে এগিয়ে যায় ক্রোয়েশিয়া। এরপর ১১৫ মিনিটে আবার সমতায় ফেরে রাশিয়া। এছাড়া আক্রমণ পাল্টা আক্রমণে দারুণ রোমাঞ্চ ছড়ানো এক ম্যাচ হয়েছে কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে। কোন দল জয় নিশ্চিত করতে না পারায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

ক্রোয়েশিয়া গোলরক্ষক সুভাসিচ প্রথম শঠটাই ফিরিয়ে দেন। ক্রোয়েশিয়ার কোভাসিচ আবার দ্বিতীয় শটটি মিস করেন। আর রাশিয়া তিন নম্বর শটটি বাইরে মারলে ৩-৪ গোলে শেষ পর্যন্ত স্বাগতিক রাশিয়াকে হারিয়ে সেমিফাইনালে চলে যায় ক্রোয়েশিয়া। উল্লেখ্য এর আগে ক্রোয়েশিয়া এবং রাশিয়া দু’দলই শেষ ষোলোর ম্যাচে টাইব্রেকারে জিতে কোয়ার্টার ফাইনালে আসে। এবার আবার টাইব্রেকার ভাগ্যে সেমিফাইনালে চলে গেল ক্রোয়েশিয়া।

ম্যাচের প্রথমার্ধে বক্সের বাইরে থেকে চেরিশেভ চোখ ধাঁধাঁনো এক গোল করেন। ক্রোয়েশিয়া গোলরক্ষক সুভাসিচ ঝাপিয়ে বলের লাইনে যাওয়ার সুযোগই পান নি। তাকিয়ে শুধু বল জালে জড়িয়ে যাওয়া দেখেন তিনি। এর ৮ মিনিট বাদেই ক্রামেটিচ দলকে সমতা এনে দেন। মানজুকিচের গোলের কোনা থেকে দারুণ ক্রসে হেড দিয়ে সমতায় ফেরে ক্রোয়াটরা। অতিরিক্ত সময়ের ১০০ মিনিটে ভিদা হেড থেকে লিড এনে দেন ক্রোয়েশিয়াকে। এরপর ম্যাচের ১১৫ মিনিটে হেড থেকে গোল করে সমতায় ফেরে রাশিয়া। ম্যাচের দুই দল যে চার গোল করেছে তার ৩ গোল হয়েছে হেড থেকে।

এই জয়ে ক্রোয়েশিয়া সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে। শনিবারের প্রথম ম্যাচে ইংল্যান্ড ২-০ ব্যবধানে সুইডেনকে হারায়। আগামী ১১  জুলাই সেমিফাইনালের ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড-ক্রোয়েশিয়া। এছাড়া অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স-বেলজিয়াম। ওই ম্যাচটি ১০ জুলাই অনুষ্ঠিত হবে। দুই জয়ী দল ফাইনাল চলে যাবে। আর পরাজিত দু্ই দল তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে ১৪ জুলাই।

Facebook Comments Box

Comments

comments

Posted ১২:১৮ পূর্বাহ্ণ | সোমবার, ০৯ জুলাই ২০১৮

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997