>>

নেইমার, ফিরমিনোর গোলে কোয়ার্টারে ব্রাজিল

এনা অনলাইন :   |   সোমবার, ০২ জুলাই ২০১৮   |   প্রিন্ট   |   620 বার পঠিত

নেইমার, ফিরমিনোর গোলে কোয়ার্টারে ব্রাজিল

নেইমার ও ফিরমিনোর গোলে মেক্সিকোকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। শেষ আটে ব্রাজিল মুখোমুখি হবে বেলজিয়াম ও জাপানের মধ্যেকার বিজয়ী দলের বিপক্ষে। দ্বিতীয়ার্ধের শুরুতে নেইমারের গোলে মেক্সিকোর বিপক্ষে এগিয়ে যায় ব্রাজিল।অরা ৮৮ মিনিটে নেইমারের পাস থেকে বদলি খেলোয়াড় ফিরমিনো দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন। সামারা অ্যারেনায় ম্যাচের শুরুর দিকে নেইমার জোরালো শটে গোলরক্ষক গিলের্মো ওচোয়ার পরীক্ষা নিয়েছিলেন। এরপর থেকে আক্রমণ আর দ্রুত প্রতিআক্রমণে ব্রাজিলের রক্ষণভাগকে ব্যতিব্যস্ত রাখে মেক্সিকো। তবে গোল লক্ষ্য করে শটগুলো সফলতার সঙ্গেই ঠেকান ফিলিপে লুইস, মিরান্দারা। বেগ পেতে হয়নি গোলরক্ষক আলিসনকে।
২৫তম মিনিটে পায়ের কারিকুরিকে ডিফেন্ডারদের কাটিয়ে খুব কাছ শট নিয়েছিলেন নেইমার। কিন্তু তৎপর ওচোয়া হাত লাগিয়ে সেই চেষ্টা ব্যর্থ করে দেন।
এরপর থেকে যেন খেলায় ফেরে ব্রাজিল। ৩২তম মিনিটে আবারও ডিফেন্ডারদের ছিটকে ডি-বক্সে ঢুকে শট নিয়েছিলেন নেইমার। কিন্তু এবারও ওচোয়াকে ফাঁকি দেওয়া যায়নি।
দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে আবারও মেক্সিকোর রক্ষাকর্তা ওচোয়া। এবার ঠেকান ডি-বক্সের ভেতর থেকে ফিলিপে কৌতিনিয়োর নেওয়া জোরালো শট।
অবশেষে ৫১তম মিনিটে নেইমারের পা থেকেই আসে কাঙ্ক্ষিত গোল। শুরুটাও পিএসজির তারকা এই ফরোয়ার্ডের। ডি-বক্সের ঠিক বাইরে তার বুদ্ধিদীপ্ত ব্যাক হিলে বল পেয়ে সামনে এগিয়ে বাঁ দিক থেকে নিচু ক্রস বাড়ান উইলিয়ান। বল গোলরক্ষকের বাড়ানো হাত আর গাব্রিয়েল জেসুসের পা ফাঁকি দিলেও নেইমার বুটের তলা দিয়ে জালে পাঠান।
আট মিনিট পর ব্যবধান বাড়ানোর সুবর্ণ সুযোগ নষ্ট করেন পাউলিনিয়ো। ডি-বক্সের ভেতর থেকে বার্সেলোনার মিডফিল্ডারের জোরালো শট সোজা ওচোয়া বরাবর যায়।
৬১তম মিনিটে কার্লোস ভেলার দূরপাল্লার শট আস্থার সঙ্গেই ফেরান আলিসন। দুই মিনিট পর আবারও ওচোয়া মেক্সিকোকে ম্যাচে রাখেন উইলিয়ানের জোরালো শট কর্নারের বিনিময়ে ঠেকিয়ে।
৬৮তম মিনিটে পাল্টা আক্রমণে আবারও মেক্সিকোর রক্ষণে আতঙ্ক ছড়ান উইলিয়ান। দুর্দান্ত গতিতে বাঁ দিক দিয়ে এগিয়ে ক্রস বাড়িয়েছিলেন নেইমারকে। ব্রাজিল তারকার শট এক ডিফেন্ডারে পায়ে লেগে পোস্টের সামান্য বাইরে দিয়ে যায়।
৮৮ মিনিটে পাল্টা আক্রমন থেকে নেইমার বা প্রান্ত দিয়ে মেক্সিকোর বক্সে মাইনাস করলে ফিরমিনো গোল করতে ভুল করেননি আর।

Facebook Comments Box

Comments

comments

Posted ৯:২৫ অপরাহ্ণ | সোমবার, ০২ জুলাই ২০১৮

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997