>>

সমর্থকরাই প্রেরণা কলম্বিয়ার

এনা অনলাইন :   |   মঙ্গলবার, ০৩ জুলাই ২০১৮   |   প্রিন্ট   |   612 বার পঠিত

সমর্থকরাই প্রেরণা কলম্বিয়ার

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে কলম্বিয়াকে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে বলে মনে করেন ডেভিড অসপিনা। তবে তাতে দল ভীত নয় বলে জানালেন কলম্বিয়ান গোলকিপার।
আজ বাংলাদেশ সময় রাত ১২টায় কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াই সামনে রেখে প্রতিপক্ষ ও নিজের দল নিয়ে কথা বলেন অসপিনা, ‘চার বছর আগের চেয়ে এখন আমরা আরও ভালো দল।

আমরা ঐক্যবদ্ধ, আরও অভিজ্ঞ এবং ব্রাজিল বিশ্বকাপে যেমনটা ছিলাম তার চেয়ে বেশি শক্তিশালী। আমাদের অভিজ্ঞতা ও ভালো মান আছে।

আমাদের খেলোয়াড়রা সেরা ক্লাবে, সেরা লিগে খেলে। তারা এ ধরনের বড় ম্যাচ খেলতে অভ্যস্ত। তাই কোনো কিছু আমাদের ভীত করতে পারবে না।’

অনেকের চোখে কলম্বিয়ার বিপক্ষে ফেভারিট ইংল্যান্ড। অসপিনাও সমীহ করছেন গ্যারেথ সাউথগেটের দলকে। তবে কলম্বিয়ার জন্য সতীর্থরা সর্বোচ্চটুকু নিংড়ে দেবে বলে বিশ্বাস তার।

image-65743-1530605867

এবারের বিশ্বকাপে বিশেষভাবে নজর কাড়া কলম্বিয়ার সমর্থকদের কাছ থেকেও অনুপ্রেরণা নিচ্ছেন এই গোলকিপার, ‘ইংল্যান্ড একটা ভালো দল কিন্তু আমরা কার মুখোমুখি হব সেটা নিয়ে ভাবি না।

আমরা শুধু জানি আমরা দেশের জন্য সবকিছু দেব এবং সমর্থকদের কাছ থেকে শক্তি সঞ্চয় করব। আমরা সবসময় আমাদের দেশের জন্য সবটুকু দিই।

কলম্বিয়ার হয়ে খেলাটা সম্মানের। সমর্থকদের সমর্থন আমাদের অনুপ্রেরণা। সারা বিশ্বের কলম্বিয়ানরা আছে এখানে। রাশিয়াতে তাদের সমর্থন পাওয়া আমাদের কাছে অনেককিছু।

আমাদের কাছে প্রতিটি ম্যাচ ঘরের মাঠে খেলার মতো মনে হচ্ছে। তারা খুব উল্লাস করে এবং অনেক রঙিন। আমরা সব সময় বাকিদের চেয়ে বেশি সমর্থক মাঠে পাই।’ ওয়েবসাইট।

Facebook Comments Box

Comments

comments

Posted ৯:২১ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৩ জুলাই ২০১৮

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997