>>

মেক্সিকোর দাপটে দ. কোরিয়ার বিদায়

এনা অনলাইন :   |   শনিবার, ২৩ জুন ২০১৮   |   প্রিন্ট   |   516 বার পঠিত

মেক্সিকোর দাপটে দ. কোরিয়ার বিদায়

মেক্সিকো রোস্তভে শনিবার ‘জি’ গ্রুপের ম্যাচে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে নিজেদের দ্বিতীয় রাউন্ডের পথটা পরিষ্কার করেছে। দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে ২-১ গোলের ব্যবধানে। রাশিয়া থেকে দক্ষিণ কোরিয়ার দেশে ফেরার টিকিট নিশ্চিত হয়ে গেছে। রাতের ম্যাচে জার্মানি যদি সুইডেনের কাছে হারে তবে মেক্সিকো-সুইডেন দু’দলই দ্বিতীয় রাউন্ডে চলে যাবে। বিদায় নেবে জার্মানি। আর বিশ্ব চ্যাম্পিয়নরা জিতলে শেষ ম্যাচে নক আউট পর্ব নির্ধানিত হবে।

প্রথমে দক্ষিণ কোরিয়া এ ম্যাচে মেক্সিকোর ওপর দারুণ চাপ সৃষ্টি করে। কিন্তু পেনাল্টি থেকে গোল করে সেই চাপ ঝেড়ে ফেলে মেক্সিকো। ম্যাচের ২৬ মিনিটে দক্ষিণ কোরিয়া বক্সের মধ্যে হাতে বল লাগায়। রেফারি পেনাল্টির বাঁশি বাজান। তা থেকে গোল করে দলকে ১-০ গোলের লিড এনে দেন ভিলা। ওই গোলেই প্রথমার্ধে এগিয়ে থেকে শেষ করে মেক্সিকো।

এছাড়া ম্যাচের ১০ মিনিটের মাথায় প্রথম আক্রমণ করে দক্ষিণ কোরিয়া। মেক্সিকো রক্ষণের সুবাদে সেবার বেচে যায় তারা। ১২ মিনিটে হার্নান্দেজ ভালো একটি ফ্রি কিক নেন। এরপর ২২ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেওয়ার দারুণ এক সুযোগ পায় দক্ষিণ কোরিয়ার সন। কিন্তু তিনবার গোলে বল মেরেও জালে বল পাঠাতে ব্যর্থ হন তিনি। এরপর মেক্সিকো কিছু কাউন্টার অ্যাটাক করেন। কিন্তু গোল করতে না পারায় ১-০ গোলের সমতা নিয়ে শেষ হয় প্রথমার্ধ।

Facebook Comments Box

Comments

comments

Posted ১১:১৫ অপরাহ্ণ | শনিবার, ২৩ জুন ২০১৮

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997