শুক্রবার ১৯ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

>>

শবে বরাতে আতশবাজি বিস্ফোরক বহন নিষিদ্ধ

এনা, অনলাইন :   |   সোমবার, ৩০ এপ্রিল ২০১৮   |   প্রিন্ট   |   531 বার পঠিত

শবে বরাতে আতশবাজি বিস্ফোরক বহন নিষিদ্ধ

পবিত্র শবে বরাত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পালনের লক্ষ্যে আগামীকাল মঙ্গলবার (১ মে) রাতে সব ধরনের আতশবাজি ফোটানো ও বিস্ফোরক দ্রব্য বহনে নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সোমবার ডিএমপি কমিশনার স্বাক্ষরিক এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, মঙ্গলবার (১৪ শাবান ১৪৩৯ হিজরি) দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। তাই এদিন রাতের পবিত্রতা রক্ষার্থে এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পালনের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ডিএমপি অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-ওওও/৭৬) এর ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে পহেলা মে সন্ধ্যা ৬টা হতে ২ মে ভোর ৬টা পর্যন্ত ক্ষার জাতীয় বা বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকাবাজি, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ থাকবে।

Facebook Comments Box

Comments

comments

Posted ৪:২৩ অপরাহ্ণ | সোমবার, ৩০ এপ্রিল ২০১৮

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997