বৃহস্পতিবার ৩০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

>>

ধামরাইয়ে ডিবি পরিচয়ে অপহরণ, ৪ ছিনতাইকারী আটক

ঢাকা :   |   মঙ্গলবার, ০৪ অক্টোবর ২০১৬   |   প্রিন্ট   |   1105 বার পঠিত

ধামরাইয়ে ডিবি পরিচয়ে অপহরণ, ৪ ছিনতাইকারী আটক

ধামরাইয়ে সোমবার রাতে এক গার্মেন্টস কর্মকর্তাকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে অপহরণ করে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে চার ছিনতাইকারীকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে।
আটককৃতরা হলেন, ময়মনসিংহ জেলার ভৈলর চরপাড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে রাশেদ কবির(২৯), সাভারের জালেশ্বর এলাকার জুমাত আলীর ছেলে কয়েদ আলী(৫০), সাভারের উত্তর চাপাইন লালটেক এলাকার আবু হানিফের ছেলে মামুন(২৫), একই এলাকার জালাল উদ্দিনের ছেলে সিরাজ উদ্দিন(২৬)।
ধামরাইয়ের ঢুলিভিটায় অবস্থিত স্নোটেক্স গার্মেন্টের জুনিয়র এক্সিকিউটিভ (স্টোর সেক্টর) আসাদুজ্জামান বলেন, সোমবার রাত আটটায় অফিস ছুটি হওয়ার পর হেঁটে কচমচ বাসষ্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা হন তিনি। এসময় একটি প্রাইভেটকার থেকে চারজন লোক ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাকে গাড়ীতে উঠায়। এ অবস্থায় তাকে বাড়ীতে ফোন দিয়ে টাকা নিয়ে দেওয়ার কথা বলেন দুর্বৃত্তরা। এসময় তাঁর সঙ্গে থাকা সাড়ে তিন হাজার টাকা ও একটি মোবাইল ফোনসেট হাতিয়ে নেয় দুর্বৃত্তরা। একসময় গাড়ীটি নান্নার এলাকায় গেলে সেখানে গার্মেন্টস কর্মকর্তা আসাদুজ্জামান প্রস্রাবের কথা বলে গাড়ী থেকে নেমে দৌড় দিয়ে আত্মরক্ষা করে স্থানীয়দের কাছে ঘটনাটি খোলে বলেন। পরে ওই গাড়িটি (ঢাকা মেট্রো-গ-১২-৮১০৩) ধাওয়া দিয়ে ঢাকা-আরিচা মহাসড়কের সূতিপাড়া বাসষ্ট্যান্ড এলাকায় চারজন ছিনতাইকারীসহ আটক করে জনতা। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করে জনতা।

Facebook Comments Box

Comments

comments

Posted ৭:২৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৪ অক্টোবর ২০১৬

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997