বৃহস্পতিবার ৩০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

>>

গুলশান হামলা : জামিন পেলেন তাহমিদ হাসিব খান

ঢাকা :   |   মঙ্গলবার, ০৪ অক্টোবর ২০১৬   |   প্রিন্ট   |   1195 বার পঠিত

গুলশান হামলা : জামিন পেলেন তাহমিদ হাসিব খান

গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলার ঘটনায় ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার কানাডার একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাহমিদ হাসিব খানকে জামিন দিয়েছেন আদালত।
ঢাকার মহানগর হাকিম লস্কার সোহেল রানা আজ রোববার তাহমিদকে জামিনে মুক্তির আদেশ দেন।
ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপকমিশনার মো. আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্র জানায়, হলি আর্টিজান বেকারিতে হামলার ঘটনায় তাহমিদ হাসিব খানের বিরুদ্ধে কোনো সাক্ষ্য–প্রমাণ না পাওয়ায় কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের পরিদর্শক হুমায়ুন কবির তাঁকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়ে আদালতে প্রতিবেদন দাখিল করেন। ৫ অক্টোবর ওই প্রতিবেদনের বিষয়ে শুনানির জন্য দিন ধার্য করেছেন আদালত।
আদালতে তাহমিদের পক্ষে জামিনের আবেদন করেন আইনজীবী হামিদুর রহমান।
গত ১ জুলাই গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় উগ্রবাদি বন্দুকধারীদের হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিম ও তাহমিদ হাসিব খানকে গ্রেফতার করা হয়েছে বলে ৩ আগস্ট পুলিশের পক্ষ থেকে জানানো হয়। এ মামলায় দুজনকে আট দিনের রিমান্ডে নেয় পুলিশ। রিমান্ড শেষে পুলিশ হাসনাতকে হামলার ঘটনায় হওয়া মূল মামলায় গ্রেফতার দেখায়। আর তাহমিদকে ৫৪ ধারার মামলায় পুনরায় রিমান্ডে নেয়। রিমান্ড শেষে ২০ আগস্ট তাঁকে কারাগারে পাঠান আদালত

Facebook Comments Box

Comments

comments

Posted ৭:২৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৪ অক্টোবর ২০১৬

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997