শুক্রবার ১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

>>

দ্বিতীয় ময়নাতদন্তের পর রাউধার মরদেহ দাফন

  |   সোমবার, ২৪ এপ্রিল ২০১৭   |   প্রিন্ট   |   953 বার পঠিত

দ্বিতীয় ময়নাতদন্তের পর রাউধার মরদেহ দাফন

দ্বিতীয় ময়নাতদন্তের পর ফের দাফন করা হলো রাজশাহী ইসলামী ব্যাংক মেডিক্যাল কলেজের শিক্ষার্থী ও মডেল রাউধার মরদেহ।সোমবার বিকেল পৌনে পাঁচটার দিকে রাজশাহী নগরীর হেতেম খাঁ কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।

দ্বিতীয় ময়নাতদন্তের জন্য তিন সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। গেলো ৩১ মার্চ প্রথম ময়নাতদন্ত হয়।এর আগে সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ড. রক্তিম চৌধুরীর উপস্থিতিতে কবরস্থান থেকে তার মরদেহ তোলা হয়।এসময় উপস্থিত ছিলেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের পুলিশ সুপার সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শফি ইকবাল, মামলার তদন্তকারী কর্মকর্তা আসমাউল হোসেন।গেলো ২৯ মার্চ দুপুরে রাজশাহী ইসলামী ব্যাংক মেডিক্যাল কলেজ হাসপাতালের ছাত্রী হোস্টেলের ২০৯ নম্বর কক্ষ থেকে রাউধার মরদেহ উদ্ধার করা হয়। তখন পুলিশ জানায়, ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে রাউধা আত্মহত্যা করেছে। তবে পুলিশ পৌঁছনোর আগেই তার সহপাঠীরা রাউধার ঝুলন্ত মরদেহ নামিয়ে ফেলে।

Facebook Comments Box

Comments

comments

Posted ৯:৪৫ অপরাহ্ণ | সোমবার, ২৪ এপ্রিল ২০১৭

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997