শুক্রবার ১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

>>

খেলোয়াড়রা পাবে নজিরবিহীন নিরাপত্তা

ঢাকা:   |   মঙ্গলবার, ০৪ অক্টোবর ২০১৬   |   প্রিন্ট   |   1273 বার পঠিত

খেলোয়াড়রা পাবে নজিরবিহীন নিরাপত্তা

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও দু’টি টেস্ট খেলবে বাংলাদেশ। যেখানে ঢাকায় মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দুটি ওয়ানডে ও একটি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। আর এ ম্যাচগুলোর নিরাপত্তা নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, ম্যাচ চলাকালীন খেলোয়াড়দের বিশ্বমানের নজিরবিহীন নিরাপত্তা দেওয়া হবে।

মঙ্গলবার (০৪ অক্টোবর) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের নিরাপত্তা পর্যবেক্ষণ শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, হোটেল থেকে মাঠ ও মাঠ থেকে হোটেলে যাওয়ার সময় খেলোয়াড়দের ভিভিআইপি রোড প্রোটেকশন দেওয়া হবে। সে সময় স্টেডিয়াম থেকে ১০ নম্বর গোল চত্বর পর্যন্ত সব ধরণের দোকান বন্ধ থাকবে। পরো মাঠে সিসি ক্যামেরা দিয়ে নজরদারি করা হবে। ভেতর থাকবে ভেন্যু অপারেশন সেন্টার।

কোনো রকমের দাহ্য পদার্থ, ব্যাগ ও ছুরি নিয়ে মাঠের ভেতর প্রবেশ করতে দেওয়া হবে না বলেও জানান তিনি।

নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখতে ইংল্যান্ড থেকে আসা প্রতিনিধি দলের কথা অনুযায়ী নিরাপত্তা দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন ডিএমপি কমিশনার

Facebook Comments Box

Comments

comments

Posted ৭:২১ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৪ অক্টোবর ২০১৬

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997