>>

ট্রাভেল এন্ড ট্যুরিজম মেলা শুরু বৃহস্পতিবার

এনা অনলাইন :   |   মঙ্গলবার, ১৭ এপ্রিল ২০১৮   |   প্রিন্ট   |   626 বার পঠিত

ট্রাভেল এন্ড ট্যুরিজম মেলা শুরু বৃহস্পতিবার

ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) এর উদ্যোগে তিন দিনব্যাপী বিমান বাংলাদেশ ট্রাভেল এন্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০১৮ বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) শুরু হবে। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করবেন। বিশেষ অতিথি থাকবেন বিমান ও পর্যটন মন্ত্রী একেএম শাজাহান কামাল। ৮ম বারের মত আয়োজিত এ মেলায় ১০টি প্যাভিলিয়ন, ১৮টি মিনি প্যাভিলিয়নসহ ১৬০টি স্টল থাকবে।

এ উপলক্ষ্যে মঙ্গলবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এসময় বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের (বিটিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. নাসির উদ্দিন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর জিএম (পিআর) শাকিল মিরাজ, টোয়াবের সভাপতি তৌফিক উদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। টোয়াবের পরিচালক (বাণিজ্য ও মেলা) মো. তসলিম আমিন ( শোভন) লিখিত বক্তব্য পাঠ করেন।

তিন দিনের এই মেলায় দেশ-বিদেশের প্রতিষ্ঠিত অনেক পর্যটন সংস্থা, ট্যুর অপারেটর, ট্র্যাভেল এজেন্ট, টুরিজম অথরিটি ও বিমান সংস্থা অংশগ্রহণ করবে। অংশগ্রহণকারী দেশগুলো হল ভুটান, নেপাল, থাইল্যান্ড, দুবাই, চীন, কম্বোডিয়া, শ্রীলংকা, মালদ্বীপ, ভিয়েতনাম ভারতের বিভিন্ন রাজ্য। এই প্রথম ১৩টি দেশের প্রায় ৫০ জন বিদেশি প্রদর্শক এ মেলায় আসছেন।

দর্শনার্থীদের জন্যে ২০ এপ্রিল বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত থাকবে দেশীয় ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান ও শ্রীলংকা ডান্স ট্রুপের পরিবেশনা। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

Facebook Comments Box

Comments

comments

Posted ১০:০৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৭ এপ্রিল ২০১৮

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997