>>

বাণিজ্য মেলায় ১৬০ কোটি টাকার রপ্তানি আদেশ

  |   রবিবার, ০৪ ফেব্রুয়ারি ২০১৮   |   প্রিন্ট   |   631 বার পঠিত

বাণিজ্য মেলায় ১৬০ কোটি টাকার রপ্তানি আদেশ

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৩তম আসরে ১৯ দশমিক ৪৬ মিলিয়ন মার্কিন ডলারের (প্রায় ১৬০ কোটি ৫৭ লাখ টাকা) রপ্তানি আদেশ এসেছে। বিক্রি হয়েছে প্রায় ৮৭ কোটি ৮৩ লাখ টাকার পণ্য। রোববার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সমাপনী অনুষ্ঠানে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এ তথ্য জানিয়েছে। ইপিবির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, এবারের মেলায় গত বছর থেকে ৮ দশমিক ৭১ মিলিয়ন ডলারের রপ্তানি আদেশ বেশি এসেছে।

২৩তম আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ছোট-বড় মিলিয়ে ৫৮৯টি স্টল ও প্যাভিলিয়ন অংশ নেয়।

এর মধ্যে বিভিন্ন ক্যাটাগরির মোট প্যাভিলিয়ন ছিল ১১২টি। মিনি প্যাভিলিয়ন ছিল ৭৭টি।তীব্র শীতের অজুহাত তুলে ব্যবসায়ীদের দাবির মুখে ১ জানুয়ারি শুরু হওয়া মেলার সময় বাড়ানো হয় ৪ দিন। যার আজ পর্দা নামল।বিক্রেতারা জানান, প্রথম দিকে ক্রেতা-সমাগম কম ছিল। সে কারণে মেলা জমে উঠেনি। তবে শেষ দিকে মেলা জমে উঠে।শেষ কয়েকদিন দেখা যায়,  মেলায় মানুষের ভিড় ছিল চোখেপড়ার মতো। মেলা প্রাঙ্গণসহ এর আশপাশের এলাকাও হয়ে ওঠে লোকে লোকারণ্য।

Facebook Comments Box

Comments

comments

Posted ১১:২৭ অপরাহ্ণ | রবিবার, ০৪ ফেব্রুয়ারি ২০১৮

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997