| শুক্রবার, ২৬ জানুয়ারি ২০১৮ | প্রিন্ট | 477 বার পঠিত
পুলিশের নতুন মহাপরিদর্শক-আইজিপি পদে নিয়োগ পেয়েছেন বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ অধিশাখার উপসচিব মোহাম্মদ ইলিয়াস হোসেনের স্বাক্ষরে এ প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ৩১ জানুয়ারি হতে এ নিয়োগ আদেশ কার্যকর হবে। ওইদিন বর্তমান আইজিপি একেএম শহীদুল হকের চাকরির মেয়াদ শেষ হবে। তবে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই পদমর্যাদা প্রদানের বিষয়টি প্রজ্ঞাপন আকারে ঘোষণা করতে হয়।
জাবেদ পাটোয়ারী পুলিশ বাহিনীতে একজন মেধাবী ও পেশাদার কর্মকর্তা হিসেবে পরিচিত। এসবির প্রধান হিসেবে বর্তমান পদে একটানা ৯ বছর কর্মরত আছেন। এর আগে ১৯৯৬ থেকে ১৯৯৯ সালের মাঝামাঝি সময় পর্যন্ত তিনি এসএস সিটির দায়িত্ব পালন করেন।
এই পুলিশ কর্মকর্তা বর্তমান আইজিপি শহিদুল হকের মতোই বিসিএস ৮৪ ব্যাচের। ওই ব্যাচে প্রথম হয়েছিলেন তিনি। ২০২০ সালের এপ্রিল পর্যন্ত চাকরির মেয়াদ আছে জাবেদ পাটওয়ারীর।
চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নে জাবেদ পাটোয়ারীরর জন্ম। বাবুরহাট হাই স্কুল থেকে কৃতিত্বের সাথে পাস করেন এসএসসি। উচ্চ মাধ্যমিক শ্রেণীতেগিয়ে ভর্তি হন চাঁদপুর কলেজে। সেখান থেকে এইচএসসি পাসের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান অনুষদে ভর্তি হন।
বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি নেওয়ার পরজাবেদ পাটোয়ারী সহকারী পুলিশ সুপার হিসেবে চাকরিতে যোগদান করেন ১৯৮৬ সালে। ২০১৩ সালে সচিব পদমর্যাদায় গ্রেড-১ পদে পদোন্নতি পান পুলিশের বিশেষশাখার (এসবি) প্রধান জাবেদ পাটোয়ারী। পুলিশ প্রশাসনে স্বচ্ছ ইমেজের কর্মকর্তা হিসেবে পরিচিতি রয়েছে তার। জাবেদ পাটোয়ারীর সহধর্মিণী মিসেস হাবিবা হোসেন।
ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর গ্রামের বাড়ি চাঁদপুর সদরে। বঙ্গবন্ধুর জেলজীবনের ওপর লেখা গ্রন্থ ‘কারাগারে রোজনামচার’ বিভিন্ন তথ্যপ্রমাণ সংগ্রহে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৪৮ থেকে ১৯৭১ সাল পর্যন্ত এসবির রেকর্ড রুমে বঙ্গবন্ধুর বিষয়ে ৬৬ হাজার ক্লাসিফাইড গোয়েন্দা তথ্য সংরক্ষিত আছে। জাবেদ পাটোয়ারী এসবির শীর্ষ পদে আসার পর গুরুত্বপূর্ণ এই দলিলাদি বিশেষভাবে সংরক্ষণে বিশেষ উদ্যোগ নেন।
Posted ১২:৪২ অপরাহ্ণ | শুক্রবার, ২৬ জানুয়ারি ২০১৮
America News Agency (ANA) | Payel