>>

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার শেষ মুহূর্তের প্রস্তুতি

ঢাকা :   |   রবিবার, ৩১ ডিসেম্বর ২০১৭   |   প্রিন্ট   |   499 বার পঠিত

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার শেষ মুহূর্তের প্রস্তুতি

আগামীকাল ১লা জানুয়ারি থেকে শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা-২০১৮ (ডিআইটিএফ)-এর ২৩তম আসর। প্রস্তুতি শেষ পর্যায়ে। স্বপ্নের পদ্মা সেতুর মূল স্প্যানের আদলেই সাজানো হয়েছে এবারের বাণিজ্যমেলার মূল গেট। বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) আয়োজিত মাসব্যাপী এ মেলার উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
আয়োজকরা জানান, পর্দা উঠতে যাওয়া মাসব্যাপী বাণিজ্যমেলায় এবার স্টল ও প্যাভিলিয়ন থাকছে ৫৮৩টি। এর মধ্যে ৪৩টি প্রতিষ্ঠান বিদেশি। বিশ্বের ১৭টি দেশ এবারের বাণিজ্যমেলায় অংশগ্রহণ করছে।
আগারগাঁওয়ে মেলা প্রাঙ্গণ ঘিরে চলছে অন্তহীন ব্যস্ততা। স্টল ও প্যাভিলিয়নগুলোতে চলছে সৌন্দর্যবর্ধনের ধুম। এ ছাড়া মেলায় আগত দর্শনার্থীদের জন্য থাকবে দৃষ্টিনন্দন ১৪টি বাগান, ৩টি রেস্তোরাঁ, ইকোপার্ক, শিশুপার্ক, পর্যাপ্ত টয়লেট, এটিএম বুথ, মসজিদ, প্রতিবন্ধীদের জন্য অটিজম সেন্টার, মাদার কেয়ার সেন্টার, স্বাস্থ্য সেবাকেন্দ্র ইত্যাদি। এদিকে মেলাকে ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বাইরের সাজসজ্জার পাশাপাশি ভেতরে চলছে প্যাভিলিয়ন ও স্টল সাজানোর কাজ। ক্রেতাদের নজর কাড়তে নানা রঙে সাজানো হচ্ছে স্টলগুলো। বেশিরভাগ বড় স্টলের কাজ অনেকটাই এগিয়েছে আর অন্যদেরও দ্রুত কাজ শেষ করতে দেখা গেছে। এবারও বাণিজ্যমেলায় তৈরি করা হচ্ছে বঙ্গবন্ধু মিউজিয়াম। যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ও ছবির পাশাপাশি থাকবে মুক্তিযুদ্ধের ইতিহাসের নানা ছবি। মেলার মূল ফটকেই থাকবে ডিজিটাল স্ক্রিন। এই স্ক্রিন থেকেই এক ঝলকে দেখে নেয়া যাবে পুরো মেলা। ডিজিটাল স্ক্রিনের কাজের দায়িত্বে আছে ঠিকাদার প্রতিষ্ঠান আরএমসি ইন্টেরিয়র অ্যান্ড এক্সটেরিয়র। এদিকে পণ্য বিক্রির পাশাপাশি মোটা অঙ্কের রপ্তানি আদেশ পাওয়ার আশা বিক্রেতাদের। পুরো মেলা প্রাঙ্গণে ছড়িয়ে-ছিটিয়ে আছে ইটের স্তূপ। কোথাও কোথাও এখনও ইট বিছানো হয়নি। মেলায় অপরাধীদের সাময়িকভাবে আটকে রাখার জন্য দু’টি কক্ষ বরাদ্দ রয়েছে। আগারগাঁও-মিরপুর সড়কে মেট্রোরেলের কাজ চলায় এবার মাসজুড়ে তীব্র যানজটের শঙ্কায় বাণিজ্যমেলা সংশ্লিষ্টরা।
মেলা আয়োজক কমিটির সদস্য সচিব মোহাম্মদ আবদুর রউফ জানান, সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে সব এলাকা সিসি টিভি ক্যামেরা নিয়ন্ত্রিত থাকবে। এছাড়া পুলিশ, র‌্যাব, বিজিবিসহ কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। দর্শনার্থীদের জন্য আনন্দঘন পরিবেশ নির্বিঘœ করতে নিরাপত্তা বাহিনীর পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতও কাজ করবেন। তিনি বলেন, আমরা আশাবাদী, এবারের মেলা সফল হবে। গত বছরের তুলনায় এবার কিছু পরিবর্তন আনা হয়েছে। মূল ফটকে দেশের ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরে ভিন্ন কিছু করতে যাচ্ছি, যা দেখে দর্শনার্থীদের চোখ আটকে যাবে। আশা করছি, তারা পুরো মেলা দারুণ উপভোগ করবেন।

Facebook Comments Box

Comments

comments

Posted ৮:৪২ পূর্বাহ্ণ | রবিবার, ৩১ ডিসেম্বর ২০১৭

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997