>>

মাথাপিছু আয় ১৬১০ ডলার, প্রবৃদ্ধি ৭.২৮ শতাংশ

এনা, ঢাকা :   |   মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০১৭   |   প্রিন্ট   |   715 বার পঠিত

মাথাপিছু আয় ১৬১০ ডলার, প্রবৃদ্ধি ৭.২৮ শতাংশ

বাংলাদেশে মাথাপিছু আয় বেড়েছে। এই আয় এখন ১ হাজার ৬১০ ডলার। এটা আগে ছিল ১ হাজার ৬০৪ ডলার। আর গত অর্থবছরের চূড়ান্ত জিডিপি প্রবৃদ্ধি হলো ৭ দশমিক ২৮ শতাংশ বলে পরিকল্পনামন্ত্রী।

আজ শেরেবাংলা নগরস্থ ইআরডি সম্মেলনকক্ষে এক ব্রিফিংয়ে এ কথা জানান আ হ ম মুস্তফা কামাল। পরিসংখ্যান ব্যুরোর এই তথ্য তিনি জানান। তিনি বলেন ২০১৬-১৭ অর্থবছরে প্রবৃদ্ধির হার বলা হয়েছিল ৭ দশমিক ২৪ শতাংশ। এটা এখন বেড়ে হয়েছে ৭ দশমিক ২৮ শতাংশ। তিনি বলেন, জিডিপিতে বিনিয়োগের হার ছিল ২৯ দশমিক ৬৩ শতাংশ। এটা বেড়ে হয়েছে ৩০ দশমিক ৫১ শতাংশ।

অন্যদিকে, অক্টোবর শেষে মূল্যস্ফীতির হার কিছুটা কমেছে। এটা ৬ দশমিক ০৪ শতাংশ। যা সেপ্টেম্বর শেষে ছিল ৬ দশমিক ১২ শতাংশ। তিনি বলেন, বাজারে পণ্য মূল্য কমতে শুরু করেছে। ফলে আগামীতে মূল্যস্ফীতির হার আরো কমবে।

Facebook Comments Box

Comments

comments

Posted ৫:২৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০১৭

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997