| শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০১৭ | প্রিন্ট | 599 বার পঠিত
এবারের দুর্গাপূজা ঢাকার ৩৩১ টিসহ দেশের ৩০ হাজার পূজামণ্ডপে উদযাপিত হবে। এসব মণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা দিতে প্রস্তুত।বললেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া ।
শুক্রবার দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের বর্ধিতসভা শেষে এ কথা বলেন তিনি। ডিএমপি কমিশনার বলেন, দুর্গাপূজা উপলক্ষে মণ্ডপসহ সার্বিক নিরাপত্তা দেয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে।সভায় তিনি পূজা উদযাপন পরিষদকে বড় মণ্ডপগুলোতে সিসি ক্যামেরা স্থাপন, আলোকসজ্জা, স্বেচ্ছাসেবী রাখার কথাও বলেন।বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি জয়ন্ত সেন জানান, ডিএমপি কমিশনার এসেছিলেন। তিনি বলেছেন, আপনারা উৎসব করেন।নিরাপত্তা দেওয়ার বিষয়টি রাষ্ট্রের। আমরা আপনাদের সার্বিক নিরাপত্তা দেব।
Posted ১২:৫০ অপরাহ্ণ | শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০১৭
America News Agency (ANA) | Payel