শনিবার ২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

>>

৫৭ ধারায় মামলা নিতে পুলিশ হেডকোয়ার্টারের পরামর্শ লাগবে

অনলাইন ডেস্ক :   |   বৃহস্পতিবার, ০৩ আগস্ট ২০১৭   |   প্রিন্ট   |   688 বার পঠিত

৫৭ ধারায় মামলা নিতে পুলিশ হেডকোয়ার্টারের পরামর্শ লাগবে

তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা গ্রহণ করতে হলে এখন থেকে পুলিশ হেডকোয়ার্টারের পরামর্শ নিতে হবে। জানালেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহিদুল হক। বুধবার পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। সম্প্রতি সংবাদ প্রকাশ ও সামাজিক মাধ্যমে মন্তব্যের কারণে ৫৭ ধারায় মামলার ঘটনা বেড়ে যায়। তবে নিরপরাধ ব্যক্তি, বিশেষ করে সাংবাদিকদের হয়রানি করা হচ্ছে অভিযোগ ওঠে। এ পরিপ্রেক্ষিতে ৫৭ ধারা বাতিলের দাবিতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা রিপোর্টার্স ইউনিটিসহ সারাদেশে সাংবাদিকরা আন্দোলন শুরু করেন।সবশেষ সোমবার রাতে খুলনায় ছাগলের মৃত্যুর ঘটনায় প্রকাশিত সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করায় আবদুল লতিফ নামে এক সাংবাদিককে ৫৭ ধারার মামলায় গ্রেপ্তার করা হয়।এরপরই সামাজিক মাধ্যমে তোলপাড় শুরু হলে আইজিপি এ সিদ্ধান্তের কথা জানান।

Facebook Comments Box

Comments

comments

Posted ১২:২১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ আগস্ট ২০১৭

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997