মঙ্গলবার ২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

>>

নিউইয়র্ক সিটি পুলিশে যোগদানকারী ৫ বাংলাদেশি-আমেরিকান অফিসারকে সংবর্ধনা

অনলাইন ডেস্ক :   |   শনিবার, ১৫ জুলাই ২০১৭   |   প্রিন্ট   |   722 বার পঠিত

নিউইয়র্ক সিটি পুলিশে যোগদানকারী ৫ বাংলাদেশি-আমেরিকান অফিসারকে সংবর্ধনা

নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টে যোগদানকারী ৫ বাংলাদেশি-আমেরিকান পুলিশ অফিসারকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশি কমিউনিটি অব নর্থ ব্রঙ্কস। নর্থ ব্রঙ্কসের কারি অ্যান্ড কাবাব রেস্টুরেন্টে গত বুধবার রাতে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।
সংবর্ধিত বাংলাদেশী-আমেরিকান পুলিশ অফিসাররা হলেন মাহবুবুর জুয়েল, জামান আসাদ, চৌধুরী ইফতেখার, চৌধুরী মোহাম্মদ ও আহমেদ ইশতিয়াক। এ ৫ বাংলাদেশী অফিসারের সংবর্ধনা উপলক্ষে কেক কাটা হয়।
বাংলাদেশি-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট আইনজীবী মোহাম্মদ এন মজুমদারের পরিচালনায় এ সভায় সংবর্ধিত অফিসাররা ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এসেম্বলিম্যান হোজে রিভেরা, বাংলাদেশী কমিউনিটি অব নর্থ ব্রঙ্কসের সাধারণ সম্পাদক মঞ্জুর চৌধুরী জগলুল, বাঙালি কালচারাল এসোসিয়েশনের সভাপতি আনছার হোসাইন চৌধুরীসহ কমিউনিটি এক্টিভিস্ট হেলাল চৌধুরী। এ সময় সংবর্ধিত অফিসারদের বন্ধু-বান্ধব, বাংলাদেশ কমিউনিটির সদস্যরা, আয়োজক সংগঠনের কর্মকর্তাসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।
বক্তারা সংবর্ধিতদের চৌকস অফিসার হিসেবে অভিহিত করে বলেন, নিউইয়র্ক সিটির পুলিশ অফিসারদের বিশ্বের সেরা অফিসার হিসেবে বিবেচনা করা হয়। আশা করছি, নিষ্ঠার সঙ্গে দায়িত্বপালনের মাধ্যমে বাংলাদেশি-আমেরিকান পুলিশ অফিসাররা বাংলাদেশিদের অনন্য উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হবেন। বক্তারা বলেন, বাংলাদেশী-আমেরিকান পুলিশ অফিসারদের মাধ্যমে বাংলাদেশিদের মধ্যে যাদের ভাষাগত সমস্যা রয়েছে তারা পুলিশি সেবায় বিশেষ লাভবান হবেন।
উল্লেখ্য, এবারের ৪ জুলাইয়ের বর্ণাঢ্য উৎসবে নিরাপত্তা তৎপরতার মধ্য দিয়ে ১০ বাংলাদেশিসহ ৪০৮ পুলিশ অফিসারের নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টে দায়িত্ব গ্রহণের অধ্যায় শুরু হয়। পুলিশ একাডেমীতে বিশেষ কৃতিত্ব প্রদর্শনের পর স্বাধীনতা দিবসের দিন ম্যানহাটানে বিশ্বখ্যাত মেডিসন স্কয়ার গার্ডেনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তারা অভিষিক্ত হন নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে। সংবাদ বিজ্ঞপ্তি।

Facebook Comments Box

Comments

comments

Posted ১২:১৫ অপরাহ্ণ | শনিবার, ১৫ জুলাই ২০১৭

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997