শনিবার ৩০ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

>>

নিউইয়র্কে বাংলাদেশ স্পোর্টস ফাউন্ডেশন অব নর্থ আমেরিকা’র বর্ণাঢ্য বনভোজন

এনা অনলাইন :   |   সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১   |   প্রিন্ট   |   12990 বার পঠিত

নিউইয়র্কে বাংলাদেশ স্পোর্টস ফাউন্ডেশন অব নর্থ আমেরিকা’র বর্ণাঢ্য বনভোজন

নিউইয়র্কে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে প্রবাসের অন্যতম ক্রীড়া সংগঠন বাংলাদেশ স্পোর্টস ফাউন্ডেশন অব নর্থ আমেরিকা’র বার্ষিক বনভোজন। গত ১২ সেপ্টেম্বর রোববার জমজমাট এ বনভোজনে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশ স্পোর্টস ফাউন্ডেশন অব নর্থ আমেরিকা’র সদস্য ও তাদের স্বজনরা দিনভর রেন্ডালস আইল্যান্ড স্টেট পার্কের খোলা মাঠে আনন্দ আয়োজনে মেতে ওঠেন। সাবেক জাতীয় ও আন্তর্জাতিক খেলোয়ারদের মিলন মেলায় পরিনত হয় এ বনভোজন।

বাংলাদেশ স্পোর্টস ফাউন্ডেশন অব নর্থ আমেরিকা’র সভাপতি, বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাদশার সভাপতিত্বে এবং বাংলাদেশ স্পোর্টস ফাউন্ডেশন অব নর্থ আমেরিকা’র সাধারণ সম্পাদক এস এম ফেরদৌসের পরিচালনায় বনভোজনে অন্যদের মধ্যে অংশ নেন বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বাংলাদেশের সহকারি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আবদুর রকিব মন্টু, সাবেক জাতীয় খেলোয়াড় মোশাররফ হোসেন খান, সাইদুর রহমান ডন, মোস্তফা হোসেন মুকুল, সাঈদ উর রব, আরিফুল হক, শাহজালাল মবিন, বিমল চন্দ্র তরফদার, ওমর ফারুক, কারার মিজান, ইলিয়াস হোসেন, রানা ফেরদৌস চৌধুরী, বক্সার সেলিমমুল্লাহ সেলিম, জাহাঙ্গীর হোসেন, সফিকুল ইসলাম জন, আকতার হোসেন ফজলু, আয়াজ খান, ছোট ইউসুফ, গোলাম মোস্তফা, আবদুল্লা সাইফ, আবদুর রউফ পাশা, নাজমুল ইসলাম, শাহান উদ্দিন চৌধুরী, লাকী চৌধুরী আখী, ডা. শাহানারা আলী, কমিউনিটি এক্টিভিস্ট মজিবুর রহমান, মনজুর হোসেন চৌধুরী, আনোয়ার হোসেন, সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, ওয়াহিদ কাজী এলিন, সাইদুর রহমান লিঙ্কন, আব্দুর নূর বড় ভূইয়া, সাখাওয়াত আলী, মখন মিয়া, আব্দুল ওয়াদুদ, মহিউদ্দিন মহি, মামুন রহমান, জাহানারা বেগম লক্ষী, মনোয়ারা বেগম, ফেরদৌসী বেগম বিউটি, মনিজা রহমান, মাকসুদা আহমেদ, শারমিন তানিয়া সহ কমিউনিটি নের্তৃবৃন্দ। নিউইয়র্ক, নিউজার্সী, কানেটিকাট সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট থেকে সদস্যরা এ বনভোজনে অংশ নেন।

অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে বাংলাদেশ স্পোর্টস ফাউন্ডেশন অব নর্থ আমেরিকা’র বিশেষ টি শার্ট উপহার হিসেবে প্রদান করা হয়। অনুষ্ঠানে অতিথিরা সুন্দর আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান। সংগঠনের কর্মকর্তা ও খেলোয়ারা তাদের বর্ণিল খেলোয়ারী জীবনে স্মৃতিচারণ করেন।

আয়োজকদের পক্ষ থেকে বাংলাদেশ স্পোর্টস ফাউন্ডেশন অব নর্থ আমেরিকা’র সভাপতি আব্দুর রহিম বাদশার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম ফেরদৌস সকলের উপস্থিতি ও সার্বিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশ স্পোর্টস ফাউন্ডেশন অব নর্থ আমেরিকা’র কর্মকর্তারা।

Facebook Comments Box

Comments

comments

Posted ১২:৩১ পূর্বাহ্ণ | সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997