শনিবার ৩০ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

>>

নিউইয়র্কে পাঁচদিনের বাংলা বইমেলা শুরু

এনা অনলাইন :   |   শনিবার, ৩০ অক্টোবর ২০২১   |   প্রিন্ট   |   12964 বার পঠিত

নিউইয়র্কে পাঁচদিনের বাংলা বইমেলা শুরু

ছবি : নেহার সিদ্দিক

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে শুরু হয়েছে ৩০তম বাংলা বইমেলা। গত বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় লাগের্ডিয়া ম্যারিয়েট হোটেলের বলরুমে পাঁচদিন ব্যাপী এ বই মেলা শুরু হয়।

মুক্তধারা ফাউন্ডেশনের আয়োজনে মেলার ভার্চুয়াল উদ্বোধন করেন কবি আসাদ চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে কানাডা থেকে ভিডিওবার্তার মাধ্যমে কবি আসাদ চৌধুরী বলেন, বই আমাদের শক্তি। মানুষের কল্পনা শক্তিকে বাড়ানোর জন্য বইয়ের প্রয়োজন আছে। বই মানুষের জ্ঞানকে প্রজ্জ্বলিত করেছে। বই আমাদের নতুন পথ দেখাবে।

১৯৯২ সাল থেকে নিউইয়র্কের মুক্তধারা ফাউন্ডেশন বইমেলার আয়োজন করে আসছে। মেলা উপলক্ষে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট ও বাংলাদেশ থেকে আমন্ত্রিত লেখক-শিল্পীরা নিউইয়র্কে এসে জড়ো হয়েছেন। তাদের উপস্থিতিতে আড্ডা-আলোচনায় এখন সরগরম নিউইয়র্কের বাঙালি অধ্যুষিত জ্যাকসন হাইটস এলাকা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত শহীদুল ইসলাম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বইমেলার আহ্বায়ক ড. নুরুন নবী, ড. জিয়া উদ্দিন, কবি ও লেখক মিনার মনসুর, কবি ও প্রকাশক জাফর আহমেদ রাশেদ, ফেরদৌস সাজেদিন, সাংবাদিক ফজলুর রহমান, সাংবাদিক হারুন হাবিব, সংগীতশিল্পী রবীন্দ্রনাথ রায়, শিশুসাহিত্যিক ফারুক হোসেন, অনন্যা প্রকাশনার স্বত্তাধিকারী মনিরুল হক, প্রকাশক আলমগীর সিকদার লোটন, কবি ও প্রকাশক হুমায়ন কবীর ঢালী, প্রকাশক সাইফুর রহমান চৌধুরী, প্রকাশক জসিম উদ্দীন, টিভি উপস্থাপক ও সংগীতশিল্পী নবনীতা চৌধুরী, ড. নজরুল ইসলামসহ বই মেলার সংশ্লিষ্টরা।

উদ্বোধনী অনুষ্ঠানে নিউইয়র্কের বিশিষ্টজনসহ ঢাকা থেকে আগত পুস্তক প্রকাশনীর কর্ণধাররা উপস্থিত ছিলেন। কোভিডের বিভিন্ন বাধ্যবাধকতা থাকা স্বত্ত্বেও বাংলাদেশের প্রথমসারির ১১ জন প্রকাশক এ মেলায় অংশ নিচ্ছেন। পুরো অনুষ্ঠান পরিচালনা করেন ফাহিম রেজা নূর।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ৩০তম বই মেলার আয়োজক ও মুক্তধারা ফাউন্ডেশনের সদস্য সেক্রেটারি বিশ্বজিত সাহা।

Facebook Comments Box

Comments

comments

Posted ৯:০০ অপরাহ্ণ | শনিবার, ৩০ অক্টোবর ২০২১

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997