শনিবার ৩০ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

>>

যুক্তরাষ্ট্রে টিকা নেয়াদের মৃত্যু ১ শতাংশেরও কম

এনা অনলাইন :   |   মঙ্গলবার, ১০ আগস্ট ২০২১   |   প্রিন্ট   |   13044 বার পঠিত

যুক্তরাষ্ট্রে টিকা নেয়াদের মৃত্যু ১ শতাংশেরও কম

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের দুই ডোজ টিকা যারা নিয়েছেন, তাদের মধ্যে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর হার ০.০০১ শতাংশেরও কম।

আর টিকা নেয়া ৯৯ দশমিক ৯৯ শতাংশের বেশি মানুষকে আক্রান্ত হওয়ার পর হাসপাতালে ভর্তি হতে হয়নি বা মারা যাননি। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসির তথ্য বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছে সিএনএন।

যুক্তরাষ্ট্রে গেল ২রা আগস্ট পর্যন্ত ১৬ কোটি ৪০ লাখ মানুষ দুই ডোজ টিকা নিয়েছেন বলে জানিয়েছে সিডিসি। তাদের মধ্যে মারা গেছেন ১ হাজার ৫শ ৭ জন, আর হাসপাতালে ভর্তি হতে হয়েছে ৭ হাজার ১শ ১ জনকে। যা ০.০০১ শতাংশেরও কম।

টিকা নেয়ার পরও আক্রান্ত হওয়া ব্যক্তিদের প্রায় চার ভাগের তিন ভাগ ৬৫ বছর বা তার বেশি বয়সি। গত মে মাস থেকেই যারা টিকার দুই ডোজ নিয়েছেন তাদের পর্যবেক্ষণ করছে সিডিসি।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১শে মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

এর আগে একই বছরের ২০শে জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি। এখন পর্যন্ত বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস (কোভিড-১৯)।

Facebook Comments Box

Comments

comments

Posted ১১:০০ অপরাহ্ণ | মঙ্গলবার, ১০ আগস্ট ২০২১

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997