শনিবার ৩০ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

>>

নিউইয়র্কে ‘সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কবিতা’ শীর্ষক সমাবেশ

এনা অনলাইন :   |   বুধবার, ২৭ অক্টোবর ২০২১   |   প্রিন্ট   |   12981 বার পঠিত

নিউইয়র্কে ‘সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কবিতা’ শীর্ষক সমাবেশ

বিশ্বে অন্যায়ের বিরুদ্ধে অন্যতম শক্তি হলো ‘কবিতা’। আর একজন কবির প্রকৃত হাতিয়ার হচ্ছে তার ‘শব্দ’। কবিতা শেষ পর্যন্ত মানুষের পক্ষেই দাঁড়ায়। কবিতা মানবকল্যাণের জন্যই উচ্চারিত হয় বার বার। ‘শব্দই রুখবে মৌলবাদ, কবিতার আলোতে ভেসে যাবে সকল সাম্প্রদায়িক আঁধার’-এই প্রত্যয় ধারণ করে নিউইয়র্কে ‘সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কবিতা’ শীর্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় জ্যাকসন হাইটসের একটি মিলনায়তনে কবি ও আবৃত্তিকারদের এই সমাবেশে সূচনা বক্তব্য দেন কবি ফকির ইলিয়াস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লেখক ও অ্যাকটিভিস্ট আবু সাঈদ রতন।

অনুষ্ঠানে কবিতা পাঠ করেন- কবি শাহীন ইবনে দিলওয়ার, কবি আনোয়ার সেলিম, কবি ফারহানা ইলিয়াস তুলি, ছড়াকার খালেদ সরফুদ্দীন, কবি মৃদুল আহমেদ, অ্যাকটিভিস্ট ভাস্বতী দে বহ্নি, আবৃত্তিকার নজরুল কবীর, বিশিষ্ট আবৃত্তিকার গোপন সাহা, অন্যতম আবৃত্তিকার পারভীন সুলতানা, তরুণ আবৃত্তিকার সাদেক শিবলী প্রমুখ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অ্যাক্টিভিস্ট ও শিল্পী সুতপা মণ্ডল, অ্যাকটিভিস্ট নুশরাত এলিন, সমাজকর্মী আমজাদ হোসেন প্রমুখ। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন বিশিষ্ট কবি মিশুক সেলিম। তিনি বাংলাদেশের বিশিষ্ট বুদ্ধিজীবী, বীর মুক্তিযোদ্ধা ও সেক্টরস কমান্ডারস ফোরাম নেতা হারুন হাবীবের লেখা একটি কবিতা পড়ে শোনান।

Facebook Comments Box

Comments

comments

Posted ৯:২৭ অপরাহ্ণ | বুধবার, ২৭ অক্টোবর ২০২১

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997