মঙ্গলবার ২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

>>

জামিনে মুক্ত বাংলাদেশি কূটনীতিক শাহেদুল

নিউইয়র্ক :   |   বুধবার, ১৪ জুন ২০১৭   |   প্রিন্ট   |   797 বার পঠিত

জামিনে মুক্ত বাংলাদেশি কূটনীতিক শাহেদুল

জামিনে মুক্তি পেলেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে গৃহকর্মী নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার বাংলাদেশি কূটনীতিক শাহেদুল ইসলাম।মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৮টা ২০ মিনিটে ভারমন সি বিন কারেকশনাল সেন্টার থেকে তাকে মুক্তি দেয়া হয়। শহিদুল ইসলাম যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি কনসাল জেনারেল।

কনসাল জেনারেল শামীম আহসান বলেন, শাহেদুল ইসলামের মুক্তির জন্য সারাদিন নানা প্রক্রিয়া শেষ করার পর ইফতারের ঠিক আগ মুহূর্তে সন্ধ্যা ৮টা ২০ মিনিটে তিনি জামিনে মুক্তি পান।এর আাগে সোমবার সকালে নিজ বাসা থেকে শহিদুল ইসলামকে গৃহকর্মী নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার করা হয়। তিনি নিউইয়র্কের কুইনসের জ্যামাইকায় বাস করেন। বাংলাদেশের ডেপুটি এই কনসাল জেনারেলের বিরুদ্ধে অভিযোগ ছিল, নিউইয়র্কে তার বাসায় এক বাংলাদেশি গৃহকর্মীকে তিন বছরের বেশি সময় ধরে নির্যাতন ও হুমকি দিয়ে বিনা বেতনে কাজ করতে বাধ্য করানোর।অভিযোগে গৃহকর্মী মোহাম্মদ আমিন বলেন, যুক্তরাষ্ট্রে আসার পরেই শাহেদুল ইসলাম তার পাসপোর্ট কেড়ে নেন। এরপর দৈনিক ১৮ ঘণ্টা কাজ করতে বাধ্য করেন। ২০১২ থেকে ২০১৬ সালের মে মাস পর্যন্ত কোনো ধরনের অর্থ ছাড়াই বাড়িতে কাজ করতে বাধ্য করারও অভিযোগে করেন ওই গৃহকর্মী।এদিকে গৃহকর্মী পাচার ও নির্যাতন করার অভিযোগে নিউইয়র্কে বাংলাদেশের ডেপুটি কনসাল জেনারেল শাহেদুল ইসলামকে গ্রেপ্তারের ঘটনায় ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূতকে তলব করে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ।মঙ্গলবার ঢাকায় নিযুক্ত আমেরিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জোয়েল রিফম্যানকে ডেকে এ ঘটনায় তীব্র অসন্তোষ ও প্রতিবাদ জানান বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব মাহবুব উজ জামান।

Facebook Comments Box

Comments

comments

Posted ৮:১৫ অপরাহ্ণ | বুধবার, ১৪ জুন ২০১৭

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997