অনলাইন ডেস্ক : | সোমবার, ১৫ মে ২০১৭ | প্রিন্ট | 766 বার পঠিত
দুই বাংলার কবি ও আবৃত্তিকারদের নিয়ে বোস্টনের পাশের শহর আর্লিংটনে গত ২৩ এপ্রিল, রোববার, ভিন গোলার্ধ এবংলেখনীর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো কবিতার আসর- এপ্রিলের পদ্যপাঠ। জমজমাট এই বার্ষিক আসরটি ছিল হৃদয়গ্রাহী।প্রতিবছর এপ্রিল মাসে এই পদ্যপাঠ অনুষ্ঠানটি আয়োজন করা হয়ে থাকে, কেননা এপ্রিল কবিতার মাস হিসেবে আমেরিকায়সমাদৃত। বস্টনপ্রবাসী কবি ছাড়াও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন ওয়াশিংটন, কানেটিকাট এবং নিউইয়র্কের কবি ও আবৃত্তিকাররা। ভিন গোলার্ধের পরিচালক কবি বদিউজ্জামান নাসিম ও লেখনীর পরিচালক গৌরী দত্তের যৌথ প্রযোজনায়চমৎকার এই পদ্যপাঠ অনুষ্ঠানে প্রায় অর্ধ শতাধিক কবি ও আবৃত্তিকার অংশগ্রহণ করে। উদ্বোধনী সঙ্গীতের পর পরই সুন্দর-পরিচ্ছন্ন এ অনুষ্ঠানে পিনপতন নীরবতায় কবিরা স্বরচিত কবিতা পড়ে শোনান। আবৃত্তিকারদের আবৃত্তি ছিল চমকপ্রদ। সবাইমুগ্ধ হন তাদের কবিতা আবৃত্তি ও ছড়া পাঠ শুনে। পদ্যপাঠের প্রথম পর্বে ছিল এ প্রজন্মের ছেলেমেয়েদের নিজের লেখাইংরেজি কবিতা পাঠ, যা সত্যিই প্রশংসনীয় ছিল। ছোটদের অনেকেই বিভিন্ন কবির কবিতা আবৃত্তি করে হল ভর্তি দর্শকদেরবিমোহিত করে। দ্বিতীয় পর্বে ছিল স্বরচিত কবিতা পাঠ ও আবৃত্তি। দূর-দূরান্ত থেকে আগত ও স্থানীয় কবি-আবৃত্তিকারদেরমধ্যে উপস্থিত ছিলেন- দিবেন্দু পাল, মায়া দে, আন্ততনু বাগচী, জয়ত্রি ব্যানার্জি, রেজা নূর, কৃষ্ণা দাসগুপ্তা, মনজুর কাদের, সুভাস রায়, জেসমিন ফেরদৌস, কাজী জহিরুল ইসলাম, নাসরিন চৌধুরী, বামুন দাসবসু, সুস্মিতা, মাহবুব হাসান, জুলি রহমান, শাহ আলম দুলাল, রওশন হাসান, গৌরী দত্ত, অলকেশ দত্তরায়, কুনাল জোয়ারদার, অলক দে, নীলয় মুখার্জি, মনিয়া রায়, রাহুল রায়, সাবিস্তা মুখার্জি, বদিউজ্জামান নাসিম প্রমুখ। আবৃত্তিকারদের মধ্যে ছিলেন- নিউইয়র্ক থেকে আগত মুমু আনসারী, বামন দাস বসু, মৌদে, মাধুন বানী ঘোষ, লিপি দেওয়ান, সত্যপ্রিয়া সরকার, রাকা দত্ত, স্বপ্না রায়, শান্তা নাগ, ইশরাত সায়রা মুন। মুগ্ধতার অর্জন ছড়ানো এপ্রিলের পদ্যপাঠ শেষে লেখনীর গৌরী দত্ত অংশগ্রহণকারী আবৃত্তিকার ও কবিদের ধন্যবাদ জ্ঞাপনকরেন। উপস্থিত দর্শকশ্রোতাদের তিনি কৃতজ্ঞতায় আবদ্ধ করেন। আগামী বছর, অর্থাৎ ২০১৮ সালে, আবারও এপ্রিলেপদ্যপাঠের আয়োজনে সবাইকে আমন্ত্রণ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানেন। দুই বাংলার কবি একে অপরের হৃদয়ে স্থানকরে নেয় সহজেই।
Posted ১:০৭ পূর্বাহ্ণ | সোমবার, ১৫ মে ২০১৭
America News Agency (ANA) | Payel